৭ম শ্রেণীর বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাল্যদানপ্রিয় শিক্ষার্থীরা, মাল্যদান গল্প থেকে গতকাল প্রকাশিত প্রশ্নোত্তরের শেষ দুটি অংশ আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য গল্পের বিষয়বস্তু ভালোভাবে আয়ত্ত কোরো। প্রশ্ন গ. উদ্দীপকে বধ্যভূমির যে স্বরূপ ফুটে উঠেছে, তা তুলে ধরো।প্রশ্ন ঘ. ‘পারুল আর সিতারার জন্য রইল মালা’—উক্তিটি মাল্যদান গল্পের আলোকে ব্যাখ্যা করো।উত্তর: গ. বধ্যভূমি বলতে বোঝায় হত্যা করার স্থানকে। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে বাঙালির ওপর হানাদার বাহিনী যে হত্যাযজ্ঞ শুরু করেছিল, তা ধীরে ধীরে এক বীভত্স রূপ নিয়েছিল। তারা দেশের বিভিন্ন প্রান্তে দলে দলে মানুষকে হত্যা করেছিল। নারী, পুরুষ ও শিশুদের নির্বিচারে লাইনে দাঁড় করিয়ে গুলি করেছে, বেয়নটের আঘাতে ক্ষতবিক্ষত করে দিয়েছে তাদের শরীর। স্বাধীনতার পর দেশের প্রায় সব স্থানেই পাওয়া গেছে এমন বধ্যভূমির সন্ধান। নদীর তীর ও চর এবং বিরান অঞ্চলে তারা বধ্যভূমি তৈরি করে।উত্তর: ঘ. ১৯৭১ সালের ২৫ মার্চ রাত থেকে পাকিস্তানি বাহিনী হামলা শুরু করে এ দেশের মানুষের ওপর। নারী, পুরুষ ও শিশু নির্বিশেষে সবাইকে হত্যা করেছে হানাদার বাহিনী। একের পর এক লাইনে দাঁড় করিয়ে গুলি করেছে, বেয়নট দিয়ে ক্ষতবিক্ষত করেছে শরীর। স্বাধীনতার পর দেশের প্রায় সব প্রান্তেই বধ্যভূমির খোঁজ পাওয়া যায়। এমনই এক বধ্যভূমিতে মাল্যদান করতে গিয়েছিলেন অধ্যাপক কামাল। ঝালকাঠির এক চর অঞ্চলে এ বধ্যভূমি অবস্থিত। বধ্যভূমিতে মালা দেওয়া সম্ভব হচ্ছিল না, বাতাস উড়িয়ে নিচ্ছিল। মালা চাপা দিতে বলের মতো দুটি বস্তু আনা হলো। অধ্যাপক কামাল চেয়ে দেখেন, এগুলো বল নয়, মাথার খুলি। তিনি খুলি দুটির একজনের নাম দিলেন পারুল, অন্যজনের সিতারা। তিনি মনে করেন, তাঁরা যেন শহীদদের প্রতিনিধি হয়ে উঠেছেন। তাই তাঁদের গলাতেই মালা দিলেন এবং বললেন, পারুল আর সিতারার জন্য রইল মালা। যে মালার অন্তরালে আছে সব শহীদের প্রতি শ্রদ্ধার্ঘ্য।