৭ম শ্রেণীর বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাবন আমাজানপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা বিষয়ের মহাবন আমাজান প্রবন্ধ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব।নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।বিপ্লব সবান্ধব বনে ঘুরতে গেছে। হাঁটতে হাঁটতে তারা বনের আরও গভীরে প্রবেশ করল। স্যাঁতসেঁতে মাটিতে নানা প্রকার গাছপালা—কেওড়া, সুন্দরী, গোলপাতা ইত্যাদি। নানা কীটপতঙ্গ—প্রচুর লাল কাঁকড়া, কালো কাঁকড়া, ভীমরুল চারদিকে ঘুরে বেড়াচ্ছে। সূর্যের আলো গাছের পাতার ফাঁক গলে ভেতরে ঢুকতে পারছে না বলে একটা ভৌতিক পরিবেশ সৃষ্টি হয়েছে। ওদের ভয় করছিল, তবে সবাই রোমাঞ্চিত। এর মধ্যেই স্থানীয় কিছু পেশাজীবী মধু সংগ্রহে ব্যস্ত।প্রশ্ন: ক. বাওয়াল কারা?উত্তর: ক. যারা বন-জঙ্গলে ঘুরে ঘুরে মৌচাক থেকে মধু সংগ্রহ করে তাঁরাই বাওয়াল। এসব বাওয়াল বন-জঙ্গল থেকে মধু সংগ্রহ করে জীবিকা নির্বাহ করেন।প্রশ্ন: খ. উদ্দীপকের আলোকে বাংলাদেশের একটি বনের চিত্র তুলে ধর।উত্তর: খ. উদ্দীপকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবনের চিত্র তুলে ধরা হয়েছে। বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পাঁচটি জেলা জুড়ে এ বনের অবস্থান। এ বন বাংলাদেশের প্রাকৃতিক বৈচিত্র্য রক্ষায় ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।প্রশ্ন: গ. ‘কখনো নিচের তলা দর্শন করে না’—ব্যাখ্যা করো।উত্তর: গ. পৃথিবীর বিখ্যাত আমাজান মহাবন পোকামাকড় আর জীবজন্তুর দিক দিয়ে সমৃদ্ধ। এ জঙ্গলে রয়েছে বিষধর ব্যাঙ ও হাজার হাজার প্রজাপতি। তা ছাড়া শত শত প্রজাতির গাছপালা, জন্তু-জানোয়ার আর লাখো জাতের কীটপতঙ্গ—সবকিছুর উৎস ক্রান্তীয় সূর্যশক্তি। ভাবতে অবাক লাগে, মহাবনের এই ২০ থেকে ৩০ ফুট পুরু ওপরের তলায় কত না শত শত জাতের পাখপাখালি, পরগাছা, ছোট ছোট জন্তু আর হাজার রকমের কীটপতঙ্গ, প্রজাপতির বাস। এখান থেকেই তাদের সারা বছরের খাবার ফুল, ফল, পাতা, কীটপতঙ্গ জোগাড় হয়ে যায়। গাছের ২০-৩০ ফুট ওপরেই তাদের জন্ম হয়। সারা বছর ডালে ডালে ঘুরে বেড়ায়, বংশ বৃদ্ধি করে আর শেষে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এ শুধু আমাজানের মতো মহাবনেই সম্ভব। # বাকি অংশ ছাপা হবে আগামীকাল