৭ম শ্রেণীর বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাবন আমাজানপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা বিষয়ের মহাবন আমাজান প্রবন্ধ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তরের শেষ অংশ আলোচনা করব।প্রশ্ন: ঘ. উদ্ধৃতাংশের আলোকে একটি বনের স্বরূপ বিশ্লেষণ করো।উত্তর: ঘ. একটি বনের মধ্যে বেশ কিছু বৈশিষ্ট্য বিদ্যমান থাকে। এসব বৈশিষ্ট্যের ভিত্তিতেই একটি বৃহৎ বনের স্বরূপ বিশ্লেষণ করা যায়। একটি বড় বনের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এ ধরনের বনে ছোট-বড় প্রচুর গাছ থাকে। একটি বৃহৎ বনে গাছপালাগুলো একটি অপরটির গা ঘেঁষে এলোমেলোভাবে দাঁড়িয়ে থাকে এবং বনের গভীরে প্রবেশ করলে আমরা দেখতে পাই, সেখানকার মাটি অনেকাংশেই স্যাঁতসেঁতে এবং বনের নিচে দাঁড়িয়ে প্রায়ই সূর্যের মুখ দেখা যায় না। একটি বৃহৎ বনে নানা ধরনের কীটপতঙ্গ ও ছোট-বড় জীবজন্তু বিচরণ করতে দেখা যায়। যেমন: বাংলাদেশের সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগারের সন্ধান পাওয়া যায়। অনেক সময় এ ধরনের বড় বড় বনে হরিণের অবাধ বিচরণ লক্ষ করা যায়। তা ছাড়া বৃহৎ বনে বিভিন্ন ধরনের বিষধর সাপসহ নানা ধরনের বিষধর পোকামাকড়ের সন্ধান পাওয়া যায়। বড় বড় বনের বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করলে দেখা যায়, এসব বনে প্রচুর মৌচাক থাকে। বিশেষ শ্রেণী এসব মৌচাক থেকে মধু ও মোম সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে।