ডাক-হরকরা প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা বিষয়ের ডাক-হরকরা গল্প থেকে সৃজনশীল পদ্ধতির নমুনা প্রশ্নোত্তরটির একটি অংশ আলোচনা করব। প্রশ্ন: গ. দীনুর নিঃস্বার্থপরতা কীভাবে আমাদের সমাজকে প্রভাবিত করতে পারে, আলোচনা করো।উত্তর: গ. দীনু ডাক অফিসের একজন স্বল্প বেতনের পিয়ন। অল্প বেতনে তার সংসার ঠিকমতো চলে না। এ জন্য তার পুত্র নিতাই তার ওপর অসন্তুষ্ট। নিতাইকে কাজে লাগাতে চাইলে সে বলে যে অমন এক পয়সার কাজের জন্য তার জন্ম হয়নি। উপরন্তু সে পিতাকে পরামর্শ দেয় যে এ কাজে থেকেও অনেক টাকার মালিক হওয়া যায়। কথাটি শুনে দীনু বেশ আশ্চর্য হয়। এ কথার মানে সে সহজে বুঝতে পারে না। পিতার ওপর অসন্তুষ্ট, লোভী নিতাই এক রাতে ডাক আনার পথে পিতার পথরোধ করে ডাক ছিনিয়ে নিতে চায়। অন্ধকারে চিনতে না পারলেও পরপরই গলার সুর দীনু বুঝতে পারে, সে তারই পুত্র নিতাই। কোনোক্রমে ডাক হাতছাড়া করছে না দেখে দীনুর মাথায় আঘাত করে পালিয়ে যায় নিতাই। পরে পুলিশের কাছে সে জানায় যে আক্রমণকারী তারই পুত্র নিতাই। দীনুর এ সততা ও কর্তব্যনিষ্ঠা আমাদের গভীরভাবে অনুপ্রাণিত করে। সেই সঙ্গে সমাজকেও।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল