৭ম শ্রেণীর বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রসাল ও স্বর্ণলতিকাপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্রের ‘রসাল ও স্বর্ণলতিকা’ কবিতা থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। দেখ মোর ডাল-রাশি,/ কত পাখি বাঁধে আসিবাসা এ আগারে!/ ধন্য মোর জনম সংসারে!কিন্তু তব দুঃখ দেখি নিজ আমি দুঃখী নিন্দ বিধাতায় তুমি, নিন্দ, বিধুমুখী। ক. উদ্ধৃতাংশটি কোন কবিতার অংশবিশেষ?খ. রসাল কেন স্বর্ণলতিকাকে নিন্দা করতে বলছে?গ. উদ্ধৃতাংশের আলোকে ‘রসাল’-এর অহংকারের স্বরূপ তোমার নিজের ভাষায় উপস্থাপন করো। ঘ. ‘ধন্য মোর জনম সংসারে’—লাইনটির তাৎপর্য বিশ্লেষণ করো। উত্তর: ক. উদ্ধৃতাংশটি মাইকেল মধুসূদন দত্ত রচিত ‘রসাল ও স্বর্ণলতিকা’ নামক কবিতার অংশবিশেষ। উত্তর: খ. রসাল হলো বৃক্ষরাজ। সে তুলনায় স্বর্ণলতিকা নিতান্তই ছোট। রসালর মতে, বিধাতা স্বর্ণলতিকার প্রতি দয়াহীন। তিনি তাকে ইচ্ছে করেই অতি ক্ষুদ্র, দুর্বল ও পরনির্ভরশীল করে সৃষ্টি করেছেন। স্বর্ণলতিকার প্রতি বিধাতার এই আচরণ অত্যন্ত নিষ্ঠুর। নিষ্ঠুরতা করে বিধাতা স্বর্ণলতিকাকে হালকা-পাতলা গুল্ম হিসেবে সৃষ্টি করেছেন। তাই সামান্য বাতাসেই তার মাথা নিচু হয়ে আসে এবং ক্ষুদ্র মৌমাছির ভারে ঢলে পড়ে। তাই রসাল স্বর্ণলতিকাকে বলছে—তুমি বিধাতাকে নিন্দা করো।উত্তর: গ. ‘রসাল ও স্বর্ণলতিকা’ কবিতার মূল শিক্ষণীয় বক্তব্যটি হলো—অহংকার পতনের মূল। রসাল হলো আমগাছ। এটি আকারে বিশাল। সে তুলনায় স্বর্ণলতিকা খুবই ছোট, যা আমগাছকে অবলম্বন করে পরগাছা হিসেবে বেঁচে আছে। তাই আমগাছ নিজেকে নিয়ে খুবই গর্বিত। সে নিজের প্রশংসায় নিজেই পঞ্চমুখ। সে নানাভাবে স্বর্ণলতিকাকে উপহাস বিদ্রূপ ও তুচ্ছ-তাচ্ছিল্য করেছে। তার পাহাড়সম উচ্চতা, সুস্বাদু ফল, তার ডালে পাখির বাসা, পরিশ্রান্ত রাখালের বিশ্রাম, পথিকের আশ্রয় সবকিছু নিয়ে সে গৌরববোধ করে। সে স্বর্ণলতিকাকে বলে ক্ষুদ্রতার কারণে স্বর্ণলতিকা যেন বিধাতাকে নিন্দা করে। এই আমগাছ এবং স্বর্ণলতিকাকে কবি রূপক হিসেবে ব্যবহার করে মানব সমাজের দুটি দিককে তুলে ধরেছেন। সমাজে আর্থিকভাবে যারা দুর্বল তারা সমাজের উচ্চবিত্তের প্রভাব-প্রতিপত্তির কারণে সর্বদাই কুণ্ঠিতবোধ নিয়ে বেঁচে থাকে। অন্যদিকে যারা ধনসম্পদ, বিদ্যাবুদ্ধি, বংশমর্যাদা ইত্যাদিতে বড় তারা বিশেষ গৌরব ও অহংকার বোধ করে। এই শ্রেণীর লোক সাধারণত অপেক্ষাকৃত কম সম্পদশালী ও কম শক্তিশালী মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য ও অবজ্ঞা করে পরিতৃপ্ত হয়। কিন্তু তারা জ্ঞাত নয় যে অহংকারের পতন হয় মহাপ্রলয়ে। আর শ্রেষ্ঠত্ব চিরদিন থাকে না। তাই একদিন ঝড়ে অহংকারী আমগাছের পতন হয়ে তার অহংকার চুরমার হয়ে গেল। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল