একটি পাখিপ্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের বাংলা প্রথম পত্রের ‘একটি পাখি’ কবিতা থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য কবিতাটি ভালোভাবে পড়বে। কিন্তু কোথায় সেই পাখিটা? এই শহরেবাজল না তার পাখা দুটি/আকাশ করে ধু-ধু।শহরবাসী ক্লান্ত হয়ে ফিরল ঘরে,সবাই ঘুমে সেই পাখিটার/ স্বপ্ন দেখে শুধু।ক. কারা ক্লান্ত হয়ে ঘরে ফিরল?খ. শহরবাসীর প্রতীক্ষা কীভাবে শেষ হলো?গ. আশাই যে মানুষের বেঁচে থাকার প্রধান অবলম্বন, তা ব্যাখ্যা করো।ঘ. উদ্দীপকে শহরবাসীর আশাভঙ্গের স্বরূপ তুলে ধরো।উত্তর: ক. সুখের সন্ধানকারী শহরবাসী, যারা একটি পাখির খোঁজে অপেক্ষা করছিল, তারা ক্লান্ত হয়ে অবশেষে ঘরে ফিরল।উত্তর: খ. শহরবাসীর আশা, বহু দূরের আকাশপথ পাড়ি দিয়ে, বন-বনানী অতিক্রম করে দুচোখে মায়াপুরীর স্বপ্নিল, বর্ণিল সুখময় ও আনন্দময় জীবনের নতুন আশ্বাস। সবারই চোখের দৃষ্টি তাই আকাশের দিকে—কখন সেই পাখি মস্ত রঙিন পাখা নেড়ে উঠে আসবে আকাশপথে। কিন্তু আশার আলো সেই রঙিন পাখি এলো না। দীর্ঘ অপেক্ষায় তাকিয়ে থেকে একসময় ক্লান্ত নগরবাসী ঘরে ফিরল গভীর হতাশা নিয়ে।উত্তর: গ. মানুষের জীবন ফুলশয্যা নয়। প্রতিকূল পরিবেশের সঙ্গে সংগ্রাম করে তাকে বেঁচে থাকতে হয়। প্রতি মুহূর্তে তারা মোকাবিলা করে নানা সমস্যা। তবুও মানুষ স্বপ্ন আছে বলেই বেঁচে থাকে। স্বপ্নই মানুষকে বাঁচতে শেখায়। মানবজীবনে সুখ-দুঃখ আসে পর্যায়ক্রমে। দুঃখের কশাঘাতে হতাশাগ্রস্ত হয়ে জীবনযুদ্ধে পরাভূত হওয়া মানুষের ধর্ম নয়। সে বিশ্বাস করে, সুখের পরশে তার জীবন হয়ে উঠবে বাধা-বিপত্তিমুক্ত। সেই আশাতেই বুক বেঁধে নতুন উদ্যমে কাজ শুরু করে। বারবার অভীষ্ট ফল লাভ করতে ব্যর্থ হয়। তা সত্ত্বেও মানুষ আশা পরিত্যাগ করতে পারে না। সে জানে না, কখন তার জীবনের দুঃখ শেষ হবে। বারবার এই স্বপ্ন ভেঙে গেলে কখনো কখনো অধিক আবেগপ্রবণ মানুষ জীবনকে ব্যর্থ মনে করে আত্মহত্যার পথ বেছে নেয়। তবে বেশির ভাগ মানুষই আবার স্বপ্ন দেখতে শুরু করে।কবি তাঁর ‘একটি পাখি’ নামক কবিতায় বলেছেন, শত-সহস্র ঝঞ্ঝাবিক্ষুব্ধ সাগরস্বরূপ সংসারে মানুষের ভেসে থাকার একমাত্র ভেলা হলো আশা। এই আশা থেকেই মানুষের মধ্যে ইতিবাচক মনোভাব সৃষ্টি হয়। অপর দিকে, ভীরু কাপুরুষেরা আশাকে দূরাগত বলে জীবনকে দুঃখের মরুভূমি করে তোলে। তারা জীবনযুদ্ধে পরাজিত হয়। অন্যদিকে, স্বপ্নবাজ মানুষ সুখের আশা ও আকাঙ্ক্ষাকে মন থেকে মুছে ফেলতে পারে না বলেই আশাকে অবলম্বন করে বেঁচে থাকার প্রেরণা খুঁজে পায়।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল