৭ম শ্রেণীর বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুকুটপ্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের ‘মুকুট’ নাটক থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব।ফল সবুরে পাওয়া যায়। কোনো রকমে ফন্দিতে ইন্দ্রকুমার দাদার অস্ত্রশালায় ঢুকে তাঁর তূণের প্রথম খোপটি থেকে তাঁর নাম লেখা তীরটি তুলে নিয়ে আমার নাম লেখা তীর বসিয়ে আসতে হবে। তার সঙ্গে আমার তীর বদল করতে হবে, ভাগ্যও বদল হবে।ক. উদ্ধৃতাংশের রচয়িতা কে?খ. ‘মুকুট’ নাটকের কাহিনি কোনটিকে কেন্দ্র করে গড়ে উঠেছে?গ. রাজধর কীভাবে তার ভাগ্য পরিবর্তন করতে চায়—নিজের ভাষায় লেখো।ঘ. উদ্ধৃতিটির আলোকে রাজধরের চারিত্রিক বৈশিষ্ট্য বিশ্লেষণ করো।উত্তর: ক. উদ্ধৃতাংশের রচয়িতা বাংলা সাহিত্যের প্রাণপুরুষ নোবেলজয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।উত্তর: খ. ‘মুকুট’ নাটকের কাহিনি গড়ে উঠেছে ত্রিপুরার রাজ পরিবারের তিনজন রাজকুমারের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাকে কেন্দ্র করে। তাঁরা তাঁদের বীরত্ব যাচাইয়ের জন্য ত্রিপুরা আক্রমণোদ্যত আরাকান রাজের বিরুদ্ধে যুদ্ধ জয়ের প্রতিযোগিতায় অবতীর্ণ হন। কিন্তু যুদ্ধজয়ের মুকুট নিয়ে রাজকুমারদের মধ্যে বিরোধ দেখা দেয়। অবশেষে বিরোধের মুকুটটি সেনাপতি ইশা খাঁ কর্তৃক কর্ণফুলী নদীর জলে নিক্ষেপের মধ্য দিয়ে নাটকের যবনিকাপাত ঘটে।উত্তর: গ. ত্রিপুরার তিন রাজকুমারের মধ্যে সর্বকনিষ্ঠজন রাজধর। ব্যক্তিগত জীবনে নীচ, কুটিল ও সুবিধাবাদী রাজধর অস্ত্র চালনায় ছিলেন সম্পূর্ণরূপে অজ্ঞ। তিনি সব সময় প্রতারণার আশ্রয় নিয়ে বাঁকা পথে মিথ্যা ষড়যন্ত্রের মাধ্যমে সফলতা অর্জনের চেষ্টা করতেন। ইন্দ্রকুমার তাঁকে উপহাস করলে তিনি অপমানিত হয়ে খেপে যান। ক্ষোভে তিনি মহারাজের কাছে নালিশ করলে ইশা খাঁ রাজধরের দুর্বলতাগুলো মহারাজের কাছে স্পষ্ট করে চিহ্নিত করেন। অপমানিত হয়ে রাজধর অস্ত্র পরীক্ষার দাবি জানালে মহারাজ তাতে সম্মত হন এবং বিজয়ীকে স্বীকৃতি ও পুরস্কার প্রদানের আশ্বাস দেন।রাজধর ইন্দ্রকুমারকে কৌশলে হারানোর জন্য মামাতো ভাই ধুরন্দ্ররের সঙ্গে গোপন পরামর্শে লিপ্ত হন। তিনি গোপনে নিজের নামাঙ্কিত তীর ইন্দ্রকুমারের অস্ত্রশালায় রেখে আসেন এবং ইন্দ্রকুমারের নামাঙ্কিত তীর চুরি করে নিয়ে আসেন। অস্ত্র পরীক্ষায় সবাই দেখল যুবরাজ ও রাজধরের তীর লক্ষ্যভেদ করতে ব্যর্থ হলেও ইন্দ্রকুমার লক্ষ্যভেদে সম্পূর্ণ সফল হন। কিন্তু তীর এনে দেখা গেল সেটি রাজধরের নামাঙ্কিত। অন্যদিকে বীরযোদ্ধা, উদার, অস্ত্র নিপুণ ইশা খাঁর প্রিয়পাত্র ইন্দ্রকুমারের তীর লক্ষ্যভেদ হলেও রাজধরের চালাকিতে লক্ষ্যভ্রষ্ট তীরের স্থানে ইন্দ্রকুমার নামাঙ্কিত তীর পাওয়া গেল। ইশা খাঁ জানতেন রাজধর কখনো লক্ষ্যভেদ করার মতো ধনুর্ধর নয়। তিনি বিস্মিত হয়ে গেলেন এবং বুঝতে পারলেন এর মধ্যে কোনো রহস্য আছে। রাজধর যে আগেই ইন্দ্রকুমারের সঙ্গে নিজের নামাঙ্কিত তীরের পরিবর্তন করে রেখেছিলেন, তা ইন্দ্রকুমার বুঝতে পেরেও চেপে যান। সেনাপতি ইশা খাঁও সন্দিহান হয়ে তাঁর তীর বদল হওয়া, অস্ত্রশালায় অন্য কারও প্রবেশ করা ইত্যাদি প্রশ্ন করেও জবাব পাননি। উদার মনের অধিকারী ইন্দ্রকুমার রাজধরের চালাকি বুঝতে পারা সত্ত্বেও পরাজয় মেনে নিলেন।কাপুরুষ, অজ্ঞ, ভণ্ড রাজধর এভাবেই চালাকির মাধ্যমে তাঁর ভাগ্য পরিবর্তন করতে চান। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল