৭ম শ্রেণীর বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শারীরিক পরিশ্রমপ্রিয়শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্রের শারীরিক পরিশ্রম প্রবন্ধটির প্রশ্নোত্তর আলোচনা করব।নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও।জুয়েল ও সালাম দুজনে বন্ধু। জুয়েল মধ্যবিত্ত পরিবারের ছেলে। বাসায় মাঝে মাঝে মায়ের সাংসারিক কাজে সাহায্য করে থাকে। তার বিশ্বাস, নিজের কাজ নিজে করলে জীবনে প্রতিষ্ঠা লাভ করা যায়। কাজে কোনো অগৌরব নেই। অন্যদিকে সালাম বিত্তশালী বাবার সন্তান। সে গর্ব করে বলে, আমি বাসায় কাজ করি না। এমনকি বাজারও করি না। জুয়েল তাকে বলল, নিজের কাজে কোনো দোষ নেই, বরং গুণ। সৃজনশীল প্রশ্ন: ক। উদ্দীপকের অংশটির কোন রচনার সঙ্গে সম্পর্ক রয়েছে?খ। শারীরিক পরিশ্রম কি অসম্মানের বিষয়? ব্যাখ্যা করো।গ। তুমি কী কী ধরনের শারীরিক পরিশ্রম করে থাক তা লেখো। ঘ। ছেলেবেলা থেকে আমাদের সংসারের সব কাজে অভ্যস্ত হওয়া উচিত কেন? বিশ্লেষণ করো।উত্তর: ক. উদ্দীপকের অংশটুকু মোহাম্মদ লুৎফর রহমান রচিত। ‘শারীরিক পরিশ্রম’ শীর্ষক প্রবন্ধের সঙ্গে সম্পর্কযুক্ত। উত্তর: খ. শারীরিক পরিশ্রম অসম্মানের কিছু নয়। পরিশ্রম মানুষের ভাগ্য পরিবর্তনের চাবিকাঠি। একজন মানুষের জীবন সুন্দর ও অর্থবহ করে তুলতে পারে পরিশ্রম। শারীরিক পরিশ্রমের মাধ্যমে একজন মানুষ বাড়াতে পারে নিজের মর্যাদা। জ্ঞানী ও মহৎ ব্যক্তিরা নিজের হাতে নিজের কাজ করেছেন। এতে তাঁদের চরিত্র ও মনুষ্যত্ব বিকশিত হয়েছে। শারীরিক পরিশ্রম কখনোই অসম্মানের নয়, বরং সম্মানের।উত্তর: গ. সৌভাগ্যের চাবিকাঠি হলো পরিশ্রম। যে জাতি যত বেশি পরিশ্রমী, সেই জাতি তত বেশি উন্নত। পরিশ্রমের মাধ্যমেই মানুষ সৌভাগ্যের শিখরে পৌঁছাতে পারে। সপ্তম শ্রেণীর ছাত্র হিসেবে আমি শারীরিক পরিশ্রম মোটেই অসম্মানের কোনো বিষয় নয়। শ্রমের মর্যাদার কথা জেনে আমি পড়াশোনার ফাঁকে নানা ধরনের শারীরিক পরিশ্রম করে থাকি। যেমন—১. বিকেলে এক ঘণ্টা ফুটবল খেলে থাকি। ২. মাঝে মাঝে বাজার করতে যাই। ৩. স্কুল বন্ধের দিনে বাবার জন্য অফিসের খাবার ঠিক করে দিই। ৪. রাতে পাশের টিউবওয়েল থেকে খাওয়ার পানি নিয়ে আসি। ৫. আমার প্রিয় সবজিবাগানের আগাছা পরিষ্কার করি। উত্তর: ঘ. জীবনে যারাই সাফল্যের শিখরে উঠেছেন, তাঁরাই শারীরিক পরিশ্রম করেছেন। যারা অলস, শ্রমবিমুখ থাকে, তাদের জীবনের কোনো সার্থকতা নেই। লেখকের মতে, ছেলেবেলা থেকেই নিজেকে সংসারের কাজে অভ্যস্ত হওয়া প্রয়োজন। বিজ্ঞানী নিউটন যখন বালক, তখন তাঁর বইয়ের পাশে হাতুড়ি ও করাতের স্থান ছিল। পরবর্তী জীবনে নিউটন বিশ্বখ্যাত বিজ্ঞানী হয়েছিলেন। বড় হলে কে কী হবে, তা সঠিকভাবে নির্ধারণ করা যায় না। তাই ছেলেবেলা থেকেই কায়িক পরিশ্রম করে সংসারের সব কাজ শিখে রাখা উচিত। পরবর্তী জীবনে তা অনেক কাজে লাগে। জীবনের নানা পরিস্থিতির সঙ্গে তাল মেলাতে সব ধরনের কায়িক পরিশ্রমের অভ্যাস গড়ে তোলা প্রয়োজন।