বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেল পাবলিক কলেজ, ঢাকাসন্ধ্যাপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা বিষয়ের সৃজনশীল পদ্ধতির শেষ নমুনা প্রশ্নোত্তরটি আলোচনা করব। এ ধরনের প্রশ্নোত্তরের জন্য কবিতাটি ভালোভাবে পড়বে।প্রশ্ন: (ঘ) উদ্দীপকের শেষ দুই লাইনের তাৎপর্য ব্যাখ্যা করো।উত্তর: সন্ধ্যা কবিতায় কবি শাহাদৎ হোসেন চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন দিনের অবসানে প্রকৃতির মাঝে নেমে আসে সন্ধ্যার ছায়া। ক্রমেই রাতের আঁধার আচ্ছন্ন করে ফেলে চারপাশ। পল্লির জনপদ, মাঠ-ঘাট, পাহাড়, বন-বনানী সবকিছুই ঢাকা পড়ে কালো অন্ধকারের চাদরে। সন্ধ্যার আগমনে থেমে আসে রাখালের বাঁশির সুর, পাখির কলকাকলি, মানুষের কর্মক্ষেত্রের সমস্ত কোলাহল। প্রকৃতিতে নেমে আসে এক সুনসান নীরবতা। ঘন কালো আঁধারের চাদরে ঢাকা পড়ে চারদিকের চিরচেনা পরিবেশ। খুব চেনা মাঠ-ঘাট, বন-বনানী, পুকুরকেও যেন মনে হয় অচেনা আবছায়া রহস্যঘেরা অবয়ব। দূর থেকে ভেসে আসে আঁধারঘেরা নদীর কলসংগীত। আর বহমান নদীর স্রোতের এই কুলুকুলু ধ্বনি আঁধার প্রকৃতিতে সৃষ্টি করে এক রহস্যময় স্বপ্নিল পরিবেশ, আর এই স্বপ্নিল পরিবেশ কবিকে নিয়ে যায় এক অন্যরকম ভাবের জগতে। উদ্দীপকে উল্লিখিত শেষ দুই লাইনের মধ্য দিয়ে কবি মূলত সন্ধ্যার প্রকৃতির রূপ বর্ণনার পাশাপাশি তা মানব জীবনের কল্পনাতে যে প্রভাব ফেলে, তারই প্রতিচ্ছবি এঁকেছেন কাব্যিক দক্ষতায়।