৭ম শ্রেণীর বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জন্মভূমিপ্রিয় শিক্ষার্থীরা, আজ ‘জন্মভূমি’ কবিতা থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। # নিচের কবিতাংশটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।কোন বনেতে জানি নে ফুল/ গন্ধে এমন করে আকুল,কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে \আঁখি মেলে তোমার আলো/প্রথম আমার চোখ জুড়ালওই আলোতে নয়ন রেখে মুদব নয়ন শেষে \প্রশ্ন: ক. কবিতাংশটুকুর রচয়িতা কে?প্রশ্ন: খ. উদ্ধৃতাংশে কেন কবির চোখ জুড়াল?প্রশ্ন: গ. ‘জন্মভূমি’ কবিতায় কবি তাঁর জীবনকে সার্থক মনে করেন কেন?প্রশ্ন: ঘ. ‘জন্মভূমি’ কবিতাটি পড়ে তোমার মনে যে দেশাত্মবোধ জেগেছে, তা বিশ্লেষণ করো। উত্তর: ক. কবিতাংশটুকুর রচয়িতা বাংলা সাহিত্যের নোবেল পুরস্কার বিজয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। উত্তর: খ. দেশপ্রেমিক বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এ দেশে জন্মগ্রহণ করে এ দেশের আলোতেই প্রথম চোখ মেলে তাকিয়েছেন। তিনি বিমোহিত হয়ে পড়েছেন বাংলার এই রূপ-সৌন্দর্য অবলোকন করে। জন্মের পরেই চোখ মেলে দেখেন সূর্যের আলো, তিনি কোনোভাবেই এ সৌন্দর্য ও সীমাহীন আলোর কথা ভুলতে পারছেন না। সর্বোপরি তিনি এই আলোতেই মাতৃভূমির স্বরূপকে করেছেন অবলোকন। এসব দৃশ্য দেখে কবি চোখ জুড়িয়েছেন। উত্তর: গ. বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘জন্মভূমি’ কবিতায় কবির গভীর মমত্ববোধ, অপরিসীম ভালোবাসা প্রকাশ পেয়েছে। দেশপ্রেমিক রবীন্দ্রনাথ ঠাকুর এ দেশে জন্মগ্রহণ করে এ দেশের আলো-বাতাস, সবুজ-শ্যামল প্রকৃতি এবং বিচিত্র সৌন্দর্য দেখে অভিভূত হয়েছেন। তিনি বিমোহিত হয়েছেন বাংলার অপরূপ সৌন্দর্য অবলোকন করে। জন্মভূমি অমূল্য ধনরত্নের আধার না হলেও এই মাতৃভূমির স্নেহছায়া কবিকে যে আশ্রয় দিয়েছে তাতেই তিনি ধন্য। কারণ এখানে তিনি যে অতুলনীয় স্বর্গসুখ ও মাধুর্য লাভ করেছেন তা থেকে কোনোভাবেই বিচ্ছিন্ন হওয়া সম্ভব নয়। তাই কবি তাঁর ‘জন্মভূমি’ কবিতায় জন্মভূমির বর্ণনা প্রসঙ্গে নিজেকে সার্থক মনে করেন। অর্থাৎ এ দেশে জন্মলাভ করে এ দেশকে ভালোবাসতে পারার মধ্যেই কবির সার্থকতা নিহিত। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল