৭ম শ্রেণীর বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জন্মভূমিপ্রিয় প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা বিষয়ের ‘জন্মভূমি’ কবিতা একটি সৃজনশীল নমুনা প্রশ্নোত্তরের শেষ অংশ আলোচনা করব। প্রশ্ন: ঘ. ‘জন্মভূমি’ কবিতাটি পড়ে তোমার মনে যে দেশাত্মবোধ জেগেছে, তা বিশ্লেষণ করো। উত্তর: ঘ. ‘জন্মভূমি’ কবিতাটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এমন একটি কবিতা, যেখানে কবি তাঁর কাব্যিক মহিমায় মাতৃভাষার প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করেছেন। কবির মতো আমার হূদয় ও মন জন্মভূমির প্রতি গভীরভাবে আকৃষ্ট ও শ্রদ্ধাবনত হয়েছে। কবির জন্মভূমি আমাদের এই জন্মভূমি। এই জন্মভূমির অসীম ও অপরূপ সৌন্দর্যের ঐশ্বর্যে আমার মন ও হূদয় অপার মহিমায় মহিমান্বিত হয়েছে। এই জন্মভূমির আলো, বাতাস, ফুল-ফল, ফসলের ঐর্শ্বযে ও মাধুর্যে আমার হূদয় কানান কানায় পরিপূর্ণ। এমন প্রাকৃতিক সৌন্দর্য ও ঐশ্বর্যের দেশ পৃথিবীতে আর খুঁজে পাওয়া যাবে না। কবি যেভাবে তাঁর জীবনের সার্থকতা খুঁজে পেয়েছেন তেমনি জন্মভূমির প্রতি আমার গভীর শ্রদ্ধা। কৃতজ্ঞতা ও ভালোবাসার শেষ নেই। আমার কাছে মনে হয়, আমি জন্মভূমিকে সেভাবেই ভালোবাসি যেভাবে একজন মা তাঁর সন্তানকে কিংবা সন্তান তার মাকে ভালোবাসে। পরিশেষে এ কথাই ব্যক্ত করি যে, কবির মতো আমিও এই জন্মভূমির পবিত্র মাটির কোলে মাথা রেখে দু চোখ বুজে শেষ আশ্রয় লাভ করতে পারি।