রূপসী বাংলাদেশপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা বিষয়ের ‘রূপসী বাংলাদেশ’ প্রবন্ধ থেকে একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালভাবে পড়বে।# নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নসমূহের উত্তর দাও।সাগরের বুকে প্রশান্তি নামে—সাগরে আর মানুষে আবার মিতালি। তখন রাতের সাগরে যত দূর দৃষ্টি চলে, নয়নলোভন দীপাবলি উৎ সব। জেলে নৌকার লণ্ঠনের আলো ঢেউয়ের বুকে দুলছে কত রূপে, কত ছন্দে! সারা আকাশ যেন উপুড় হয়ে দু চোখ ভরে দেখছে সে সৌন্দর্য।পালা বদলের খেলায় বিচিত্র রূপের পসরা নিয়ে আসে ছয়টি ঋতু। গ্রীষ্মের আকাশে গনগনে সূর্য-রৌদ্রতপ্ত দিন। প্রচণ্ড উত্তাপে চিড় ধরে মাটিতে। ঊর্ধ্ব আকাশে কৃষকের প্রত্যাশার দৃষ্টি—কখন বৃষ্টি নামবে, মাটির তপ্ত বুক জুড়াবে।প্রশ্ন: ক. উদ্ধৃতাংশটুকুর প্রবন্ধের লেখকের নাম কী?প্রশ্ন: খ. বাংলাদেশকে ষড়ঋতুর দেশ বলা হয় কেন?প্রশ্ন: গ. বাংলাদেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে কী ধরনের পার্থক্য লক্ষ করা যায়?প্রশ্ন: ঘ. ‘সারা আকাশ যেন উপুড় হয়ে দেখছে সে সৌন্দর্য’—এখানে কোন সৌন্দর্যের কথা বর্ণনা করা হয়েছে, উদ্দীপকের আলোকে বাক্যটি বিশ্লেষণ করো। উত্ত: ক. উদ্ধৃতাংশটুকুর লেখক বাংলা সাহিত্যের একজন বিশিষ্ট লেখক মঞ্জুশ্রী চৌধুরী।উত্ত: খ. সূর্যতাপের তারতম্যের কারণে পৃথিবীতে প্রধানত চারটি ঋতু দেখা দেয়। কিন্তু আমাদের দেশে দেখা যায় ছয়টি ঋতু। প্রতিটি ঋতু তার রূপবৈচিত্র্য নিয়ে আগমন করে। ষড়ঋতুর লীলায় এ দেশের প্রকৃতির রূপ বদলে বৈচিত্র্য ফুটে ওঠে। তাই বাংলাদেশকে ষড়ঋতুর দেশ বলা হয়।উত্তর: গ. উদ্ধৃতাংশটি বিশিষ্ট লেখক মঞ্জুশ্রী চৌধুরীর এক অনবদ্য সৃষ্টি। বাংলার সকল অঞ্চল বৈচিত্র্যময় রূপের অধিকারী। প্রকৃতির অঢেল সৌন্দর্যের রূপ ছড়িয়ে আছে এ দেশের চারপাশে। অঞ্চলভেদে এর রয়েছে কিছু সাদৃশ্য, কিছু বৈসাদৃশ্য। লেখক মঞ্জুশ্রী চৌধুরী এ দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের রূপের যে পার্থক্য নির্ণয় করেছেন তা হলো—উত্তর বাংলার মাঠ-প্রান্তর-গ্রাম ঐশ্বর্যময়। কোথাও শালবনের বিপুল বাহার, কোথাও সুউচ্চ বাঁশের গুচ্ছ, কোথাও বা সুগন্ধ মহুয়ার বন, বিল-ঝিলের কাকচক্ষু জলে শাপলা-কমল-কলমির ফুটন্ত মুখগুলো ভরে আছে স্নিগ্ধ লাবণ্যে। আবার অন্যদিকে পশ্চিমাঞ্চলের প্রকৃতি মেজাজে কিছুটা রুক্ষ। অবারিত প্রান্তর, বালুময় পথঘাটে চোখে পড়ে ধুলিধূসর রুক্ষতা। কিন্তু সেখানে রুক্ষতার মধ্যে রয়েছে মাঠের পর মাঠ আখের খেত। পানের বরজ আর আমের বাগিচা। আরও রয়েছে দিগন্তজুড়ে সবুজের শ্যামলিমা। সুতরাং এক বাক্যে বলা যায় যে লেখকের অপূর্ব অসাধারণ নৈপুণ্যে সৃষ্টি উত্তর ও পশ্চিমাঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল