৭ম শ্রেণীর বাংলাদেশও বিশ্ব পরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-২  অংশ-১প্রিয় শিক্ষার্থীরা, আজ সাধারণ বিজ্ঞান বিষয় থেকে কিছু বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো।১. বাঙালির জাতীয় জাগরণের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখে—i. ১৯৬৬ সালের ৬ দফা আন্দোলন ii. ঐতিহাসিক আগরতলা মামলা iii. সাংস্কৃতিক স্বাধিকার আন্দোলন iv. ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থাননিচের কোনটি সঠিক?(ক) i,ii (খ) ii,iii (গ) i,ii,iv (ঘ) i,ii,iii,iv২. পাকিস্তানের স্রষ্টা কে?(ক) আলী জিন্নাহ (খ) ড. মুহম্মদ শহীদুল্লাহ (গ) লিয়াকত আলী খান (ঘ) নুরুল আমিন৩. বহু আকাঙ্ক্ষিত স্বাধীনতা লাভের পর পাকিস্তানের নেতৃবৃন্দের মধ্যে রাষ্ট্রের নীতি ও আদর্শ নিয়ে বিভ্রান্তি দেখা দেয়। এ অবস্থাকে বলা হয়—(ক) জাতীয় সংকট (খ) পরিচয়ের সংকট (গ) স্বাধীনতার সংকট (ঘ) জাতীয়তাবাদের সংকট৪. মুসলিম জাতীয়তাবাদের প্রধান প্রবক্তা কে?(ক) মোহাম্মদ আলী জিন্নাহ (খ) রবীন্দ্রনাথ ঠাকুর (গ) বঙ্কিম চন্দ্র (ঘ) লিয়াকত আলী খান৫. ড. মুহম্মদ শহীদুল্লাহ কে ছিলেন?(ক) বুদ্ধিজীবী (খ) বহুভাষাবিদ পণ্ডিত (গ) সাহিত্যিক (ঘ) রাজনীতিবিদ৬. বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় কারা এগিয়ে আসেন?i. ভাষাবিদ ii. বুদ্ধিজীবী iii. সাহিত্যিক iv. কৃষকেরানিচের কোনটি সঠিক?(ক) i,ii (খ) i,ii,iii (গ) i,ii,iv (ঘ) iv৭. ‘আমরা হিন্দু বা মুসলিম যেমন সত্য তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি।’ ভাষণটি কার?(ক) রবীন্দ্রনাথ ঠাকুরের (খ) বঙ্কিমচন্দ্রের (গ) ড. মুহম্মদ শহীদুল্লাহর (ঘ) ধীরেন্দ্রনাথ দত্তের৮. স্বাধীন হওয়ার ৪০ বছর পরও পাকিস্তান কোন সংকটে ভুগছে?(ক) আর্থিক সংকট (খ) আদর্শিক সংকট (গ) সামাজিক সংকট (ঘ) স্বাধীনতার সংকট৯. কত সালে মুহম্মদ আলী জিন্নাহ ঘোষণা করেন—‘পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু।’(ক) ১৯৪০ সালে (খ) ১৯৪৬ সালে (গ) ১৯৪৮ সালে (ঘ) ১৯৫৫ সালে১০. কোন বাঙালি সদস্য গণপরিষদে রাষ্ট্রভাষা বাংলার পক্ষে প্রস্তাব উত্থাপন করেন?(ক) মুহম্মদ আলী জিন্নাহ (খ) লিয়াকত আলী খান (গ) ধীরেন্দ্র নাথ দত্ত (ঘ) ড. মুহম্মদ শহীদুল্লাহ১১. পাকিস্তানের তৎকালীন মোট জনসংখ্যা ছিল ৬ কোটি ৯০ লাখ। এর মধ্যে বাঙালি ছিল—(ক) ৪ কোটি ৪০ লাখ (খ) ৫ কোটি ৫০ লাখ (গ) ৩ কোটি ৪০ লাখ (ঘ) ৪ কোটি ৫০ লাখ১২. দেশের সংখ্যালঘু জনগোষ্ঠীর ভাষাকে সংখ্যাগুরু বাঙালির ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল কে?(ক) ইন্ডিয়া (খ) পাকিস্তান (গ) বাংলাদেশ (ঘ) নেপাল১৩. সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় কাদের সমন্বয়ে?i. প্রগতিশীল রাজনীতিবিদ ii. ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র iii. সাধারণ বাঙালি iv. সংখ্যালঘু জনগোষ্ঠীনিচের কোনটি সঠিক(ক) i,ii (খ) ii,iii (গ) i,iv (ঘ) ii,iv১৪. কত সালে ভাষার দাবিতে ধর্মঘট ডাকা হলে অলি আহাদ, শেখ মুজিবুর রহমান, কাজী গোলাম মাহবুবসহ অধিকাংশ নেতা গ্রেপ্তার হন?(ক) ১৯৪৭ সালে (খ) ১৯৬৩ সালে (গ) ১৯৪৮ সালে (ঘ) ১৯৫২ সালে। ১৫. ১৯৫২ সালের কোন দিনে ছাত্ররা গণপরিষদ ঘেরাও করে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত নেয়?(ক) ২৩ ফেব্রুয়ারি (খ) ২১শে ফেব্রুয়ারি (গ) ১১ মার্চ (ঘ) ১৭ নভেম্বরউদ্দীপকটি পড়ে ১৬ থেকে ১৯ নম্বর প্রশ্নের উত্তর দাও।মাতৃভাষার অধিকার ও এর মর্যাদা রক্ষায় ছাত্ররা ১৪৪ ধারা ভেঙে মিছিল বের করলে পুলিশ অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়ে। প্রথমে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছুড়ল, পরে গুলি চালাল। গুলিতে নিহত হয় অনেকে। তাদের মধ্যে নয় বছরের কিশোরও ছিল।১৬. ওপরের উদ্দীপকের আলোকে মিছিলের নেতৃত্ব দিচ্ছিলেন কে?(ক) নুরুল আমিন (খ) রফিক উদ্দিন (গ) আবদুল মতিন ও গাজীউল হক (ঘ) অলি আহাদ ও শেখ মুজিবুর রহমান১৭. ভাষা আন্দোলনে কিশোর শহীদের নাম কী?(ক) ওহিউল্লাহ (খ) আব্দুস সালাম (গ) সফিউল্লাহ (ঘ) আবুল বরকত১৮. ওপরে উল্লিখিত আন্দোলনে যাঁরা জীবন দিয়েছেন তাঁরা সবাই—(ক) মুক্তিযোদ্ধা (খ) ভাষা শহীদ (গ) ভাষাসৈনিক (ঘ) আন্দোলনকারী১৯. কত তারিখে প্রথম শহীদ মিনার তৈরি করা হয়?(ক) ২১শে ফেব্রুয়ারি (খ) ২২ ফেব্রুয়ারি (গ) ২৩ ফেব্রুয়ারি (ঘ) ২৪ ফেব্রুয়ারি২০. কত সালে পাকিস্তানের সংবিধানে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে বাংলার স্বীকৃতি ঘটে?(ক) ১৯৪৮ সালে (খ) ১৯৫২ সালে(গ) ১৯৫৫ সালে (ঘ) ১৯৫৬ সালে।সঠিক উত্তর: অংশ-১ ১. ঘ ২. ক ৩. খ ৪. ক ৫. খ ৬. খ ৭. গ ৮. খ ৯. গ ১০. গ ১১. ক ১২. খ ১৩. ক ১৪. গ ১৫. খ ১৬. গ ১৭. ক ১৮. খ ১৯. গ ২০. ঘ।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল