৭ম শ্রেণীর মডেল টেস্ট: বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা ১ম পত্র \ সময়: ৩ ঘণ্টা পূর্ণমান: ১০০ক. বহুনির্বাচনী প্রশ্ন: ৪০১। পুস্তকের শ্রেণীবদ্ধ সংগ্রহকে কী বলে? ক. পুস্তক বিক্রয়কেন্দ্র খ. পুস্তক প্রকাশনী গ. পড়ার ঘর ঘ. লাইব্রেরি২। বই পড়ার অভ্যাস জাতির কী উপকার করে?ক. জাতীয় প্রেরণার জাগরণ ঘটে। খ. জাতির প্রত্যেকটি মানুষ রুচিশীল হয়। গ. ভালো লেখক সৃষ্টি হয়। ঘ. সবাই সাহিত্যচর্চা করতে পারে ৩। পিয়াম এক রকমের—। ক. ভয়ংকর মৌমাছি খ. কীটপতঙ্গ গ. ভয়ংকর কালো মাছি ঘ. কণ্টকময় বৃক্ষ৪। আমাজান বনের বানরখেকো প্রাণীর নাম—। ক. হার্পি ইগল খ. ম্যাকাও গ. ইগল ঘ. মহা শকুন ৫। ডাক হরকরার কাজ কোনটি? ক. সরকারি ডাক বহন করা ক. চিঠির ওপর সিল দেওয়া গ. চিঠি বাছাই করা ঘ. ডাকটিকিট বিক্রি করা ৬। জসীমউদ্দীনের কোন গ্রন্থটি ছোটদের জন্য রচিত? ক. নকশি কাঁথার মাঠ খ. সোজন বাদিয়ার ঘাট গ. বালুচর ঘ. এক পয়সার বাঁশি৭। মুহাম্মদ আব্দুল হাই কোথায় জন্মগ্রহণ করেন? ক. বাংলাদেশে খ. ভারতে গ. পাকিস্তানে ঘ. আফগানিস্তানে৮। মুহাম্মদ আব্দুল হাই লন্ডনে কত বছর ছিলেন? ক. তিন খ. চার বছর গ. এক বছর ঘ. দুই বছর ৯। ‘লাইব্রেরি’ রচনাটি কে লিখেছেন? ক. প্রমথ চৌধুরী খ. মোতাহার হোসেন চৌধুরী গ. হাসনাত আব্দুল হাই ঘ. মুহাম্মদ আব্দুল হাই ১০। লাইব্রেরি কত প্রকার? ক. দুই খ. তিন গ. চার প্রকার ঘ. পাঁচ প্রকার১১। পৃথিবীর সবচেয়ে ছোট পাখি কোনটি? ক. পিয়াম খ. হামিংবার্ড গ. ভ্রমর ঘ. মৌমাছি ১২। পৃথিবীর সবচেয়ে বড় বন কোনটি? ক. মহাবন আমাজান খ. বোর্নিও বন গ. সুন্দরবন ঘ. শালবন ১৩। ‘ডাক হরকরা’ গল্পটি কে লিখেছেন? ক. মঞ্জুশ্রী চৌধুরী খ. রবীন্দ্রনাথ ঠাকুর গ. নওয়াজেশ আহমেদ ঘ. তারাশঙ্কর বন্দোপাধ্যায় ১৪। দীনু কত বছর ধরে ডাক হরকরার কাজ করছে? ক. পাঁচ খ. সাত গ. নয় বছর ঘ. এগারো বছর ১৫। জসীমউদ্দীন কী নামে পরিচিত? ক. বিদ্রোহী কবি খ. নাগরিক কবি গ. বিশ্বকবি ঘ. পল্লীকবি ১৬। কবি জসীমউদ্দীন কত সালে জন্মগ্রহণ করেন? ক. ১৯০০ খ. ১৯০১ গ. ১৯০৩ ঘ. ১৯০২১৭। ‘প্রতিদান’ কবিতায় কবি কোন বিষয়ের ওপর গুরুত্বারোপ করেছেন? ক. ক্ষমা ও মহত্ত্ব খ. মমতা ও সহনশীলতা গ. প্রতিদান ও ন্যায়বিচার ঘ. কোনোটিই নয়।১৮। ‘আনন্দ’ কবিতাটি কে লিখেছেন? ক. সুকুমার রায় খ. কালিদাস রায় গ. কামিনী রায় ঘ. সুনির্মল বসু ১৯। সুকুমার রায় কত সালে মৃত্যুবরণ করেন? ক. ১৯২০ খ. ১৯২৪ গ. ১৯২২ ঘ. ১৯২৫ ২০। শত্রুসেনা কারা? ক. প্রতিবেশী দেশের বাহিনী খ. মিত্রবাহিনী গ. পাকিস্তানি বাহিনী ঘ. ভারতীয় বাহিনী ২১। জাতীয় স্মৃতিসৌধ কোন শহীদদের স্মরণে নির্মিত? ক. মুক্তিযুদ্ধের খ. ছয় দফার। গ. ভাষা আন্দোলনের। ঘ. ঊনসত্তরের গণ-অভ্যুত্থানের। ২২। কোনটি কবি শামসুর রাহমানের কাব্যগ্রন্থ? ক. দুঃসময়ের মুখোমুখি খ. সাঁঝের মায়া গ. রূপসী বাংলা ঘ. কখনো রং কখনো সুর ২৩। ‘পাখি’ প্রতীকটি কোন অর্থে ব্যবহূত হয়েছে? ক. স্বপ্নিল মায়া খ. সুখময় জীবন গ. সুখের প্রত্যাশা ঘ. বিশাল ২৪। পাখির জন্য প্রত্যাশা কার? ক. নগরবাসীর খ. গ্রামবাসীর গ. দেশবাসীর ঘ. দরিদ্র জনগণের ২৫। মায়াপুরী শব্দটির অর্থ কী? ক. মায়ার জগৎ খ. স্বপ্নের ঘর গ. রহস্যময় জগৎ ঘ. কল্পলোক ২৬। শামসুর রাহমান কত সালে মৃত্যুবরণ করেন? ক. ২০০৫ খ. ২০০৬ গ. ২০০৭ ঘ. ২০০৮ সালে ২৭। ছোট্ট পিঁড়িখানি কেউ পেতে রাখে না, কারণ শিশুটি—। ক. মারা গেছে খ. বেড়াতে গেছে গ. লুকিয়ে আছে ঘ. স্কুলে গেছে ২৮। ‘ছিন্নমুকুল’ কবিতাটির রচয়িতা কে? ক. শামসুর রাহমান খ. জসীমউদ্দীন গ. শাহাদাৎ হোসেন ঘ. সত্যেন্দ্রনাথ দত্ত ২৯। ছোট শিশুরা কোনটিতে তুষ্ট থাকে? ক. অল্পে খ. বেশিতে গ. অঢেলে ঘ. অজস্রে৩০। ছোট শিশুটির মৃত্যুতে কোনটি শূন্য পড়ে থাকে? ক. পিঁড়ি খ. পুতুল গ. কাপড় ঘ. বিছানা। # অনুচ্ছেদটি পড়ে ৩১-৩৩ নম্বর প্রশ্নের উত্তর দাও। গহিন বনাঞ্চলে ঢোকা প্রায় দুঃসাধ্য ব্যাপার। সাহস করে একবার ঢুকলেও পথ খুঁজে বের হয়ে আসা প্রায় অসম্ভব। ভরদুপুরেও সেখানে অন্ধকার। নানা পোকামাকড় ও পাখির গুঞ্জনে কলমুখর এ অরণ্য। বনের শুরুতে লতাপাতা গাছ বেশি। কিন্তু যত গহিনে প্রবেশ করা যায়, ততই ছোট গাছপালা কমে আসে। একেবারে গহিন বনে ভীষণ স্যাঁতসেঁতে মাটি আর অন্ধকার। ৩১। ভরদুপুরেও সেখানে অন্ধকার, কারণ সেখানে—। i. সূর্যের আলো প্রবেশ করতে পারে না। ii. সব সময় মেঘাচ্ছন্ন থাকে। iii. চোখ ঝাপসা হয়ে আসে কোনটি সঠিক? ক. i খ. ii গ. i ও ii ঘ. iii ৩২। গহিন অরণ্য কখনো কখনো প্রাণবন্ত মনে হওয়ার কারণ—। ক. পশুপাখির অবাধ বিচরণ। খ. উপজাতীয় জনগণের পদচারণ। গ. পর্যটকদের আনাগোনা ঘ. পোকামাকড় ও পাখির গুঞ্জন৩৩। উদ্ধৃতাংশে গভীর অরণ্যের যে রূপ উপস্থাপিত হয়েছে তা—। i) ভয়ংকর ii) উত্তেজনাকর iii) বিভীষিকাময়। কোনটি সঠিক?ক. i খ. ii গ. i ও ii ঘ. i ও iii৩৪। দীনু কত বছর ধরে ডাক হরকরার কাজ করছে? ক. পাঁচ খ. সাত গ. নয় বছর ঘ. এগারো বছর৩৫। ‘ওভারসিয়ার’ শব্দটির অর্থ কী? ক. পরিচালক খ. উপদেষ্টা গ. প্রতিনিধি ঘ. পরিদর্শক ৩৬। রবীন্দ্রনাথ ও অবনীন্দ্রনাথের সঙ্গে কোন নাটকে সুকুমার রায় অভিনয় করেছিলেন? ক. মুকুট খ. জামাই বারিক গ. কৃষ্ণকুমারী ঘ. গোড়ায় গলদ ৩৭। ‘যেখানে সাহসী বীর যোদ্ধার দম্ভ’ কবিতাংশটুিকু কোন কবিতার অন্তর্গত? ক. একটি পাখি খ. স্মৃতিসৌধ গ. আনন্দ ঘ. কুলি-মজুর ৩৮। লালু কত টাকা পুঁজি নিয়ে ঠিকাদারি শুরু করল? ক. দশ খ. বিশ গ. ত্রিশ ঘ. পঞ্চাশ ৩৯। নরেশ ও পরেশ এ দুই সহোদরের ব্যাপারে নিচের কোন তথ্যটি ঠিক? ক. দুজনই নিরামিষভোজী। খ. দুজনই বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিসম্পন্ন। গ. দুজনই পল্টুকে ভীষণ ভালোবাসে। ঘ. দুজনেরই আগ্রহ আছে রামায়ণের প্রতি। ৪০। শিশিগুলো গোলাপজলে ভর্তি করে আলী আবু যত্ন করে রেখেছিল—।ক. খাটের নিচে তক্তার ওপর। খ. জানালা বরাবর তাকের ওপর। গ. উচু কাঁচের আলমারির ভেতর। ঘ. সিল্কের কাপড় দিয়ে মুড়িয়ে।