৭ম শ্রেণীর মডেল টেস্ট: বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খ. সৃজনশীল প্রশ্ন-৬০ ক-অংশ: গদ্য১। সাধারণ লাইব্রেরি বা পাঠাগার আধুনিক জিনিস। এ লাইব্রেরির জন্য পুস্তক নির্বাচনকালে জাতীয় বৈশিষ্ট্য বা জাতীয় সংকীর্ণতার পরিচয় যত কম দেওয়া হয় ততই ভালো। কারণ, যতদূর মনে হয়, পাঠাগার জাতীয় বৈশিষ্ট্যের রক্ষক নয়, ব্যক্তিগত বৈশিষ্ট্যের বিকাশক। আর ভালো পুস্তক লেখক যখন কোনো বিশেষ সম্প্রদায়ের লোক নন, সমস্ত সম্প্রদায়ের আত্মীয়, তখন পুস্তক নির্বাচনকালে সংকীর্ণ মনোভাবসম্পন্ন না হওয়াই ভালো। ক. লাইব্রেরি কত প্রকার? ১ ক. সাধারণ জনগণের জ্ঞানস্পৃহা মেটানোর জন্য কোন লাইব্রেরি প্রয়োজন? ২ গ. অন্যান্য পাঠাগারের সঙ্গে সাধারণ পাঠাগারের কী ধরনের পার্থক্য লক্ষ করা যায়, আলোচনা করো। ৩ঘ. জাতীয় জীবনে পাঠাগারের প্রয়োজনীয়তা বিশ্লেষণ করো। ৪২। রেড ইন্ডিয়ান আদিবাসীদের সংখ্যাও মাত্র দুই লাখের মতো। এরা বহু আদিবাসীতে বিভক্ত। নদীর পারেই এদের বাস। মাছ ধরা, শিকার করা, রবার সংগ্রহ, জুম চাষই এদের প্রধান জীবিকা। ক. উদ্ধৃতাংশটির লেখক কে? ১খ. কাদেরকে আদিবাসী বলে? ২গ. জুম চাষ পদ্ধতি সম্পর্কে তুমি যা জানো তা নিজের ভাষায় লেখো। ৩ ঘ. আমাজানের গভীর বনে প্রবেশ করলে যে রূপ ধরা পড়ে তা বর্ণনা করো। ৪৩। একজন অশিক্ষিত চাষিশ্রেণীর মানুষের কাছে এ ধরনের উচ্চ সৌজন্যপূর্ণ আদবের কথা নিতান্তই অপ্রত্যাশিত ছিল। বুঝলাম, লোকটি সহজাত সৌজন্যের অধিকারী, যিনি দেখেশুনে নিজের অভিজ্ঞতা থেকে ভালোমন্দ, ন্যায়-অন্যায় সম্বন্ধে একটা বিচারের শক্তি অর্জন করেছেন। এ রকম মনোভাবের প্রতিষ্ঠা যে কত উঁচু ধরনের সভ্যচিন্তার ওপরে, তা সহজেই অনুমান করা যায়।ক. উদ্ধৃতাংশের গল্প ও লেখকের নাম কী?খ. বৃদ্ধ চাষির প্রতি লেখকের মনোভাব কী রকম?গ. উদ্ধৃতাংশে সাধারণ মানুষের যে বিবরণ দেওয়া হয়েছে, তা বর্তমান সমাজে কতটা পরিলক্ষিত হয়?ঘ. ‘ইনসানিয়াত’ গল্পে লেখক ও বৃদ্ধ কৃষকের মধ্যে যে সৌজন্যবোধ ও মনুষ্যত্ববোধের পরিচয় পাওয়া যায়, তা ব্যাখ্যা করো। খ. অংশ: কবিতা৪। সেখানে সাহসী বীর যোদ্ধার দম্ভ/ তাদের রক্তে এই সৌধের স্তম্ভ।/ ইতিহাসে তারা হূদয়ে সমুজ্জ্বলতোমরা সেখানে শ্রদ্ধায় উচ্ছল।ক. ‘স্মৃতিসৌধ’ কবিতার রচয়িতা কে?খ. যোদ্ধার দম্ভ বলতে কবি কী বুঝিয়েছেন?গ. ‘স্মৃতিসৌধ’ কবিতায় কাদের আত্মত্যাগের কথা বলা হয়েছে? তোমার নিজের ভাষায় তুলে ধরো। ঘ. ‘ইতিহাসে তারা হূদয়ে সমুজ্জ্বল’—উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। ৫। সুখময় বর্ণময় জীবনের প্রত্যাশা বিরাজমান প্রতিটি মানুষের মধ্যে। দুঃখ, দারিদ্র্য, হতাশা ও গ্লানি যখন মানুষের জীবনকে অসহনীয় করে তোলে, তখন মানুষ স্বপ্ন ও কল্পনায় সুখের আশ্বাস খোঁজে। এই প্রত্যাশা শেষ পর্যন্ত হয়তো পূরণ হয় না, কিন্তু রঙিন স্বপ্ন নিয়েই মানুষ বেঁচে থাকে। ক. সুখময় জীবনের প্রত্যাশাকে কবি শামসুর রাহমান কিসের সঙ্গে তুলনা করেছেন?খ. ‘মানুষ স্বপ্ন ও কল্পনায় সুখের আশ্বাস খোঁজে’—উক্তিটি ব্যাখ্যা করো। গ. অনুচ্ছেদের বর্ণনার সঙ্গে তোমার পঠিত ‘পাখি’ কবিতার বক্তব্যের কতটুকু মিল আছে—বর্ণনা করো। ঘ. ‘রঙিন স্বপ্ন নিয়েই মানুষ বেঁচে থাকে’—উদ্দীপকের আলোকে উক্তিটি বিশ্লেষণ করো। ৬। দেখ মোর ডাল-রাশি,/ কত পাখি বাঁধে আসিবাসা এ আগারে!/ ধন্য মোর জনম সংসারে!কিন্তু তব দুঃখ দেখি নিজ আমি দুঃখীনিন্দ বিধাতায় তুমি, নিন্দ, বিধুমুখী। ক. উদ্ধৃতাংশটি কোন কবিতার অংশবিশেষ?খ. রসাল কেন স্বর্ণলতিকাকে নিন্দা করতে বলছে?গ. উদ্ধৃতাংশের আলোকে ‘রসাল’-এর অহংকারের স্বরূপ তোমার নিজের ভাষায় উপস্থাপন করো। ঘ. ‘ধন্য মোর জনম সংসারে’—লাইনটির তাৎপর্য বিশ্লেষণ করো। গ. অংশ: আনন্দ পাঠ৭। পাড়ার মনোহর চাটুজ্জের বাড়ি কালীপুজো। দুপুর-রাতে বলির ক্ষণ বয়ে যায়, কিন্তু কামার অনুপস্থিত। লোক ছুটল ধরে আনতে, কিন্তু গিয়ে দেখে, সে পেটের ব্যথায় অচেতন। ফিরে এসে সংবাদ দিতে সবাই মাথায় হাত দিয়ে বসল, উপায়! এত রাতে ঘাতক মিলবে কোথায়? দেবীর পুজো পণ্ড হয়ে যায় যে! কে একজন বললে, পাঁঠা কাটতে পারে লালু। এমন অনেক সে কেটেছে। লোক দৌড়াল তার কাছে। লালু ঘুম ভেঙে উঠে বসল, বলল, না।ক. ‘লালু’ গল্পের লেখক কে? খ. এখানে ‘ঘাতক’ বলতে কী বোঝানো হয়েছে? গ. ‘দুপুর রাতে বলির ক্ষণ বয়ে যায়’—উক্তিটি ব্যাখ্যা করো। ঘ. উদ্ধৃতাংশটির আলোকে লালুর চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করো। ৮। এই পল্টু একদিন অসুখে পড়িল।নরেশ এবং পরেশ চিন্তিত হইলেন। নরেশ বৈজ্ঞানিক মানুষ; তিনি স্বভাবতই একজন এলোপ্যাথিক ডাক্তার লইয়া আসিলেন। পরেশ প্রথমটায় কিছু আপত্তি করেন নাই, কিন্তু যখন উপর্যুপরি সাত দিন কাটিয়া গেল জ্বর ছাড়িল না, তখন তিনি আর স্থির থাকিতে পারিলেন না। নরেশকে বলিলেন, একজন ভালো কবিরাজ ডেকে দেখালে কেমন হতো? ক. ‘মানুষের মন’ গল্পে পল্টু কে? খ. নরেশ ও পরেশ চিন্তিত হলেন কেন?গ. ‘নরেশ বৈজ্ঞানিক মানুষ; তিনি স্বভাবতই একজন এলোপ্যাথিক ডাক্তার লইয়া আসিলেন’ —উক্তিটি ব্যাখ্যা করো। ঘ. পল্টুর প্রতি নরেশ ও পরেশের দুর্বলতার কারণ ব্যাখ্যা করো। ৯। অগত্যা আবুও ছুটল কুকুরকে তাড়া করে। ছুটতে ছুটতে সামনে পড়ল একটা দেয়াল। কুকুর দেয়াল টপকে যেতেই জুতোটা ফসকে গিয়ে পড়ল দেয়ালের ওপাশে একটা ছোট ছেলের মাথায়। আবুর ভারী জুতোর ঘায়ে ছেলে অজ্ঞান হয়ে পড়ল। বাড়িতে হইচই পড়ে গেল। সবাই এল ছুটে। ক. আবু কুকুরটিকে তাড়া করছিল কেন?খ. সবাই ছুটে এল কেন? গ. কুকুরটি কীভাবে আবুর ভাগ্য বিপন্ন করল, ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকের আলোকে জুতোকে অলক্ষুনে বলার যৌক্তিকতা বিচার করো।