৭ম শ্রেণীর সাধারণ বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৫  হাইড্রোজেনপ্রিয় শিক্ষার্থীরা, আজ সাধারণ বিজ্ঞান বিষয়ে ৫ নম্বর অধ্যায় ‘হাইড্রোজেন’ থেকে সৃজনশীল পদ্ধতির নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে। # নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও।পৃথিবীতে এ পর্যন্ত ১১০টি মৌলিক পদার্থ আবিষ্কৃত হয়েছে। ১৭৮৮ সালে বিজ্ঞানী ল্যাবয়সিয়ে প্রমাণ করেন যে হাইড্রোজেন একটি মৌলিক পদার্থ এবং পানির অন্যতম উপাদান বলে এর নাম দেওয়া হয়েছে হাইড্রোজেন। প্রশ্ন ক: হাইড্রো শব্দের অর্থ কী?প্রশ্ন খ: পরীক্ষাগারে হাইড্রোজেন প্রস্তুতির বিক্রিয়াটি লেখো।প্রশ্ন গ: হাইড্রোজেনের তিনটি ধর্ম বিবৃত করো। প্রশ্ন ঘ: শিল্পপ্রতিষ্ঠানে হাইড্রোজেনের ব্যবহার বিশ্লেষণ করো।উত্তর ক: হাইড্রো শব্দের অর্থ পানি, হাইড্রোজেন পানির অন্যতম উপাদান বলেই ল্যাবয়সিয়ে এর নাম দেন হাইড্রোজেন।উত্তর খ: পরীক্ষাগারে হাইড্রোজেন প্রস্তুতির বিক্রিয়াটি নিম্নরূপ—জিংক (দস্তা) + সালফিউরিক এসিড = জিংক সালফেট + হাইড্রোজেন পাতলা সালফিউরিক এসিডের সঙ্গে জিংক বা দস্তার রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে পরীক্ষাগারে হাইড্রোজেন প্রস্তুত করা হয়।উত্তর গ: হাইড্রোজেনের তিনটি ধর্ম নিচে দেওয়া হলো।১. হাইড্রোজেন নিজে জ্বলে কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে না। ২. হাইড্রোজেন বায়ু অপেক্ষা হালকা। ৩. হাইড্রোজেন একটি নিরপেক্ষ গ্যাস।উত্তর ঘ: শিল্পপ্রতিষ্ঠানে হাইড্রোজেনের ব্যবহার নিচে দেওয়া হলো: ১. উদ্ভিজ্জ তেল, যেমন: তুলাবীজ, বাদাম, সূর্যমুখী বীজের তেল ইত্যাদি থেকে মার্জারিন, বনস্পতি, ঘি ও ডালডাজাতীয় ভোজ্যতেল তৈরি করতে হাইড্রোজেন ব্যবহার করা হয়।২. নাইলন, প্লাস্টিক, যেমন: পিভিসি ইত্যাদি তৈরি করতে হাইড্রোজেন ব্যবহার করা হয়। ৩. রাসায়নিক হাইড্রোজেন বহুবিধ প্রয়োজনীয় রাসায়নিক পদার্থ তৈরি করতে ব্যবহূত হয়। যেমন: অ্যামোনিয়া থেকে ইউরিয়া সার ও নানা রকম বিস্ফোরক তৈরি করা হয়। ৪. হাইড্রোক্লোরিক এসিড তৈরি করতে এ গ্যাস ব্যবহার হয়। এ ছাড়া নানা প্রকার জৈব যৌগ ও রাসায়নিক পদার্থ যেমন: মিথাইল অ্যালকোহল তৈরি করতে হাইড্রোজেন ব্যবহার করা হয়। ৫. বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে ধাতু কাটতে, গলাতে ও ঝালাই কাজে অক্সি-হাইড্রোজেন শিখা ব্যবহার করা হয়।