৭ম শ্রেণীর সাধারণ বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-২২প্রিয় শিক্ষার্থীরা, আজ সাধারণ বিজ্ঞান বিষয়ের ২২ অধ্যায় থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব।আমরা যা কিছু খাই, তা পাকস্থলীতে পৌঁছায় এবং পাকস্থলীর ভেতরের গা থেকে পাচক রস নিঃসৃত হয়, যা খাদ্য পরিপাকে বিশেষ ভূমিকা রাখে। খাদ্য পরিপাকে ডিওডেনামও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।প্রশ্ন: ক. পরিপাক কী?প্রশ্ন: খ. পরিপাক নালির বিভিন্ন অংশের নাম লেখো।প্রশ্ন: গ. পরিপাকে অংশগ্রহণকারী গ্রন্থির নাম ও এদের কাজ বিবৃত করো।প্রশ্ন: ঘ. ডিওডেনামে খাদ্য পরিপাক প্রক্রিয়া বিশ্লেষণ করো।উত্তর: ক. কঠিন ও জটিল খাদ্য এনজাইমের প্রভাবে সরল ও শোষণযোগ্য অবস্থায় পরিণত করার প্রক্রিয়াকে পরিপাক বলে।উত্তর: খ. পরিপাক নালির বিভিন্ন অংশের নাম নিচে সন্নিবেশিত হলো—১. মুখচ্ছিদ্র, খ. মুখগহ্বর গ. গলবিল ৪. অন্ননালি ৫. পাকস্থলী ৬. ক্ষুদ্রান্ত্র ৭. বৃহদন্ত্র ৮. মলদ্বার।উত্তর: গ. পরিপাক নালির বাইরে যেসব গ্রন্থির নিঃসৃত রস খাদ্য পরিপাকে অংশগ্রহণ করে, তাদের পরিপাক গ্রন্থি বলে। লালা গ্রন্থি, যকৃত্ এবং অগ্নাশয় গ্রন্থি পরিপাক গ্রন্থির অন্তর্ভুক্ত।লালা গ্রন্থি থেকে লালা ক্ষরণ হয়। এতে পানি, সোডিয়াম বাইকার্বনেট ও অ্যামাইলেজ নামক এনজাইম থাকে। পানি খাদ্যকে নরম করে। বাইকার্বনেট খাদ্যের অম্লত্ব প্রশমন করে। টায়ালিন শর্করা খাদ্যকে পরিপাক করে। যকৃত্ থেকে পিত্তরস তৈরি হয়ে পিত্ত থলিতে জমা থাকে। এই পিত্তরস স্নেহজাতীয় খাদ্য হজমে সাহায্য করে। ট্রিপসিন, কাইমোট্রিপসিন, লাইকোজ ও অ্যামাইলেজ এনজাইমগুলোর উত্স হচ্ছে অগ্ন্যাশয়। ট্রিপসিন ও কাইমোট্রিপসিন আমিষজাতীয় খাদ্য, লাইকোজ স্নেহজাতীয় খাদ্য এবং অ্যামাইলেজ শর্করাজাতীয় খাদ্য হজমে সাহায্য করে।উত্তর: ঘ. ডিওডেনামে খাদ্য পরিপাক: খাদ্যবস্তু পাকস্থলী থেকে ডিওডেনামে পৌঁছালে যকৃত্ নিঃসৃত পিত্ত এবং অগ্ন্যাশয় নিঃসৃত রসের সংস্পর্শে আসে। পিত্তরস স্নেহজাতীয় খাদ্যকে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করে এবং উেসচকের সঙ্গে বিক্রিয়ার উপযোগী করে। পিত্তরসে বাইকার্বনেট থাকে, যা পাকস্থলী থেকে আগত অম্লীয় রসকে প্রশমিত করতে সাহায্য করে।অগ্ন্যাশয় থেকে নিঃসৃত পাচক রসে ট্রিপসিন, কাইমোট্রিপসিন, অ্যামাইলেজ ও লাইপেজ—এ চারটি এনজাইম (উেসচক) থাকে। ট্রিপসিন ও কাইমোট্রিপসিন আমিষজাতীয় খাদ্য। অ্যামাইলেজ শ্বেতসারজাতীয় খাদ্যকে গ্লুকোজে এবং লাইপেজ স্নেহজাতীয় খাদ্যকে ভেঙে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত করে। ডিওডেনামে সব খাদ্যের পরিপাক সম্পূর্ণ হয়ে যায়।