৭ম শ্রেণীর সাধারণ বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১২প্রিয় শিক্ষার্থীরা, আজ সাধারণ বিজ্ঞান বিষয়ের ১২ নম্বর অধ্যায় থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে। মাছ একটি জলজ মেরুদণ্ডী প্রাণী। বিভিন্ন জলাশয়ে নানা প্রজাতির মাছ পাওয়া যায়। এসব মাছের মধ্যে রুই মাছ আমাদের অতি পরিচিত। বর্তমানে অনেকে এ মাছ চাষ করে আত্মনির্ভরশীল হচ্ছে। অর্থনীতিতে এ মাছের গুরুত্ব কম নয়।ক. আমাদের দেশে সাধারণ মানুষের শতকরা কত ভাগ আমিষের চাহিদা মাছ থেকে পূরণ হয়?খ. রুই মাছকে মেরুদণ্ডী প্রাণী বলা হয় কেন?গ. খাদ্য হিসেবে মাছের প্রয়োজনীয়তা লেখো। ঘ. রুই মাছের অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ করো।উত্তর: ক. আমাদের দেশের সাধারণ মানুষের শতকরা ৮০ ভাগ আমিষের চাহিদা মাছ থেকে পূরণ হয়। উত্তর: খ. রুই মাছকে মেরুদণ্ডী প্রাণী বলার কারণ নিচে দেওয়া হলো। ১. রুই মাছের মেরুদণ্ড আছে। ২. রুই মাছের দেহ আঁশ দিয়ে আবৃত।৩. শ্বসনের জন্য ফুলকা আছে।উত্তর: গ. খাদ্য হিসেবে মাছের গুরুত্ব নিচে দেওয়া হলো। ১. আমিষ খাদ্যের উত্স: দেহের ক্ষয় পূরণ ও গঠনের জন্য আমিষ গুরুত্বপূর্ণ। প্রাণিজ আমিষের শতকরা ৮০ ভাগ আমরা মাছ থেকে পাই।২. ভিটামিনের উত্স: হাঙর মাছের যকৃতে ভিটামিন এ ও ডি বিদ্যমান যা শিশুদের দাঁত ও হাড় বৃদ্ধিতে সাহায্য করে।৩. খনিজ উপাদানের উত্স: মাছে প্রচুর খনিজ উপাদান থাকে যা হাড়ের গঠন ও দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্যে করে। মোটা মাছের কাঁটা দেহে ক্যালসিয়ামের অভাব দূর করে।৪. রোগীর পথ্য: মাছ দ্রুত দেহের হারানো শক্তি ফিরিয়ে আনে। তাই রোগীর পথ্য হিসেবে বিভিন্ন মাছ যেমন: শিং, মাগুর, পাবদা, ট্যাংরা ব্যবহূত হয়। উত্তর: ঘ. রুই মাছের অর্থনৈতিক গুরুত্ব নিচে দেওয়া হলো। ১. বৈদেশিক মুদ্রা অর্জন: আমাদের খাদ্য তালিকায় মাছের চাহিদা মেটানোর পর মাছ বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। এ ছাড়া বড় মাছের আঁশ দিয়ে তৈরি শৌখিন জিনিস বিদেশে রপ্তানি করেও বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। ২. গৃহপালিত পশুর খাদ্য: রুই মাছের আঁশ, পাখনা, নাড়িভুঁড়ি ইত্যাদি গৃহপালিত পশুর উত্তম খাদ্য। মাছ শুকিয়ে যে গুঁড়া তৈরি করা হয়, তা হাঁস-মুরগির পুষ্টিকর খাদ্য।৩. খেতের সার: কোনো কোনো ফসলের খেতে মাছের গুঁড়া সার হিসেবে ব্যবহূত হয়।৪. খেলনা তৈরি: রুই মাছের আঁশ দ্বারা খেলনা তৈরি করে অর্থ উপার্জন করা যায়।৫. কর্মসংস্থান: মাছ চাষ থেকে শুরু করে মাছ শিকার, মাছ ধরার জাল ও যন্ত্রপাতি তৈরি করে বিক্রয়। মাছ বাজারজাতকরণ, সংরক্ষণ ও রপ্তানিকরণে বহু লোক কাজ করার সুযোগ পায়। এতে বেকার সমস্যার সমাধান হয়।