অধ্যায়-১৫ বিদ্যুৎপ্রিয় শিক্ষার্থীরা, আজ সাধারণ বিজ্ঞান বিষয়ের ১৫ নম্বর অধ্যায় থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে।ক. ওপরের চিত্রটি কিসের?খ. উদ্দীপকে উল্লিখিত চিত্রটি ফিলামেন্ট টাংস্টেন তার দিয়ে তৈরি করা হয় কেন?গ. ওপরের চিত্রটিতে নিষ্ক্রিয় গ্যাস ভরা থাকে কেন?ঘ. চিত্রটির গঠন-প্রক্রিয়া বিশ্লেষণ করো।উত্তর: ক. ওপরের চিত্রটি বৈদ্যুতিক বাল্বের।উত্তর: খ. উদ্দীপকে উল্লিখিত চিত্রটি বৈদ্যুতিক বাল্বের ভেতরে খুব সরু তারের একটি কুণ্ডলী থাকে। এই কুণ্ডলীকে ফিলামেন্ট বলে। ফিলামেন্ট টাংস্টেনের তার দিয়ে তৈরি। টাংস্টেনের গলনাঙ্ক অত্যন্ত বেশি, প্রায় ৩৪১০হ্ন সেলসিয়াস। তাই অনেক গরম হলেও এটি গলে যায় না। আর এ কারণেই বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট টাংস্টেন তার দিয়ে তৈরি করা হয়।উত্তর: গ. ওপরের চিত্র বৈদ্যুতিক বাল্বে নিষ্ক্রিয় গ্যাস ভরার কারণ নিচে দেওয়া হলো:১. নিষ্ক্রিয় গ্যাসের উপস্থিতিতে টাংস্টেন তারের ফিলামেন্ট উচ্চ তাপমাত্রায় পৌঁছায়।২. নিষ্ক্রিয় গ্যাসের উপস্থিতিতে অধিক উজ্জ্বল আলো পাওয়া যায়।৩. নিষ্ক্রিয় গ্যাস ফিলামেন্টের সঙ্গে কোনো বিক্রিয়া করে না, ফলে টাংস্টেন ফিলামেন্ট অক্ষত থাকে।৪. নিষ্ক্রিয় গ্যাস বাল্বের ভেতর কোনো কালো দাগ ফেলে না।উত্তর: ঘ. বৈদ্যুতিক বাল্বের (চিত্রটির) গঠন-প্রক্রিয়া নিচে দেওয়া হলো:বৈদ্যুতিক বাল্বের সাহায্যে বিদ্যুৎশক্তিকে আলোকশক্তিতে রূপান্তর করা হয়।গঠন: বৈদ্যুতিক বাল্বের ভেতরে টাংস্টেনের খুব সরু তার দিয়ে তৈরি একটি কুণ্ডলী থাকে। এই কুণ্ডলীকে ফিলামেন্ট বলে। ফিলামেন্টের দুই প্রান্ত দুটি অপেক্ষাকৃত মোটা তামার প্রলেপ দেওয়া নিকেল স্টিলের তারের সঙ্গে যোগ করা থাকে। ফিলামেন্টসহ তার দুটি তাপ সহনশীল কাচের বাল্বের ভেতর ঢোকানো থাকে। বাল্বটি সম্পূর্ণ বায়ুশূন্য। সামান্য নাইট্রোজেন বা নিষ্ক্রিয় গ্যাস আর্গন ভরা থাকে।কার্যনীতি: বৈদ্যুতিক বাতির সুইচ অন করলে বাল্বের ফিলামেন্টের ভেতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার ফলে বাল্বটি অত্যন্ত উত্তপ্ত হয়ে আলো দেয়। ফিলামেন্টটি প্রায় ২৫০০হ্ন সেলসিয়াস পর্যন্ত উত্তপ্ত হয়।