অধ্যায়-৬প্রিয় শিক্ষার্থী, আজ সাধারণ বিজ্ঞান বিষয়ের ৬ নম্বর অধ্যায় ‘কার্বন ডাইঅক্সাইড’ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে।১৬৩০ খ্রিষ্টাব্দে বিজ্ঞানী ভন হেলমন্ট সর্বপ্রথম কার্বন ডাই-অক্সাইড আবিষ্কার করেন। কার্বন ডাইঅক্সাইড বায়ুর একটি উপাদান। বায়ুতে শতকরা ০.০৪ ভাগ কার্বন ডাইঅক্সাইড বিদ্যমান।ক. কার্বন ডাইঅক্সাইড কী-জাতীয় পদার্থ?খ. ক্যালসিয়াম কার্বনেট থেকে কীভাবে কার্বন ডাইঅক্সাইড তৈরি করা যায়?গ. কার্বন ডাইঅক্সাইড গ্যাস নিজে জ্বলে না এবং দহনে সাহায্য করে না, কীভাবে তা প্রমাণ করবে।ঘ. কার্বন ডাইঅক্সাইড যে বায়ু অপেক্ষা ভারী তা একটি পরীক্ষা দ্বারা বিশ্লেষণ করো।উত্তর: ক. কার্বন ডাইঅক্সাইড একটি যৌগিক পদার্থ।উত্তর: খ. সাধারণ কার্বনেট যৌগের সঙ্গে এসিডের বিক্রিয়া ঘটিয়ে কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রস্তুত করা হয়। সুতরাং ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে লঘু হাইড্রোক্লোরিক এসিডের বিক্রিয়া ঘটিয়ে কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রস্তুত করা হয়। ক্যালসিয়াম কার্বনেট + হাইড্রোক্লোরিক কার্বন ডাইঅক্সাইড + ক্যালসিয়াম ক্লোরাইড + পানিউত্তর: গ. কার্বন ডাইঅক্সাইড নিজে জ্বলে না এবং দহনে সাহায্য করে না নিম্নের পরীক্ষার সাহায্যে প্রমাণ করা যায়। গ্যাসপূর্ণ একটি জারের ভেতর একটি জ্বলন্ত কাঠি প্রবেশ করাই। দেখা গেল গ্যাসজারে প্রবেশের সঙ্গে সঙ্গে জ্বলন্ত কাঠিটি নিভে গেল এবং গ্যাসটিও জ্বলছে না। সুতরাং এ থেকে প্রমাণিত হয় যে কার্বন ডাইঅক্সাইড নিজে জ্বলে না এবং অন্য বস্তুকেও দহনে সাহায্য করে না।উত্তর: ঘ. কার্বন ডাইঅক্সাইড যে বায়ু অপেক্ষা ভারী তা নিম্নে বর্ণিত হলো—একটি বায়ুপূর্ণ একটি গ্যাসজার ‘ক’ নিই। এর মধ্যে একটি জ্বলন্ত মোমবাতি বসাই। অপর একটি গ্যাসজার ‘খ’ নিই, যা কার্বন ডাইঅক্সাইড দ্বারা পূর্ণ। এখন ‘খ’ জারটি ‘ক’ জারের ওপর উপুড় করে ধরি। দেখব যে মোমবাতিটি কিছুক্ষণ পর নিভে গেছে। কারণ উপুড় করে ধরায় ভারী কার্বন ডাইঅক্সাইড ‘ক’ জারের বায়ুকে সরিয়ে নিজে ওই স্থান দখল করে জ্বলন্ত মোমবাতিকে তার ধর্ম অনুযায়ী নিভিয়ে দেয়। এতে বোঝা যায় যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বায়ু অপেক্ষা ভারী।