অধ্যায়-৪ অক্সিজেনপ্রিয় শিক্ষার্থী, আজ সাধারণ বিজ্ঞান বিষয়ের চতুর্থ অধ্যায় থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। অক্সিজেন আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতি মুহূর্তে অক্সিজেন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের অনেক উপকার করে। মুমূর্ষু রোগী থেকে শুরু করে সমুদ্রের ডুবুরি বা পর্বতারোহী ও নানা ধরনের ঝালাইয়ের কাজে অক্সিজেনের গুরুত্ব অপরিসীম। পটাশিয়াম ক্লোরেট ও ম্যাঙ্গানিজ-ডাই-অক্সাইডের মিশ্রণকে উত্তপ্ত করে। অক্সিজেন তৈরি করা হয়।প্রশ্ন: ক. অক্সিজেন কথাটির অর্থ কী?প্রশ্ন: খ. অক্সি-হাইড্রোজেন ও অক্সি-অ্যাসিটিলিন শিল্প কী?প্রশ্ন: গ. অক্সিজেনের তিনটি ধর্ম বিবৃত করো। প্রশ্ন: ঘ. পটাশিয়াম ক্লোরেট থেকে অক্সিজেন তৈরির প্রক্রিয়াটি বিশ্লেষণ করো। উত্তর: ক. অক্সিজেন কথাটির অর্থ অম্ল উত্পাদন। উত্তর: খ. অক্সিজেন ও হাইড্রোজেনের মিলিত শিখার নাম অক্সি-হাইড্রোজেন শিখা। এ শিখার তাপমাত্রা প্রায় ২৮০০° সেলসিয়াস। আর অক্সিজেন ও অ্যাসিটিলিজের মিলিত শিখার নাম অক্সি-অ্যাসিটিলিন শিখা। এ শিখার তাপমাত্রা ৩১০০° থেকে ৩৩১৫° সেলসিয়াস। উত্তর: গ. অক্সিজেনের তিনটি ধর্ম নিম্নে বর্ণিত হলো। (১) অক্সিজেন একটি বর্ণহীন, গন্ধহীন ও স্বাদহীন গ্যাস। (২) অক্সিজেন নিজে জ্বলে না, কিন্তু দহনে সাহায্য করে। (৩) অক্সিজেন বায়ু অপেক্ষা সামান্য ভারী। উত্তর: ঘ. পটাশিয়াম ক্লোরেট থেকে অক্সিজেন তৈরির প্রক্রিয়া নিম্নে বর্ণনা করা হলো—পাঁচ ভাগ পটাশিয়াম ক্লোরেট ও ১ ভাগ ম্যাঙ্গানিজ ডাই-অক্সাইড একত্রে ভালোভাবে মিশাই। এখন মিশ্রণটি একটি চওড়া শক্ত টেস্টটিউবে নিই। এবার টেস্টটিউবের মুখ এক ছিদ্রবিশিষ্ট রবারের কর্ক দিয়ে বন্ধ করে একটি নির্গম নলের সঙ্গে সংযুক্ত করি। তারপর টেস্টটিউবটি একটি স্ট্যান্ডের সঙ্গে আটকাই। এরপর নির্গম নলের বাইরের মুখটি একটি পানিপূর্ণ পাত্রের মধ্যে ডুবিয়ে টেস্টটিউবে আস্তে আস্তে তাপ দিই। কিছুক্ষণ পর দেখা যাবে, নির্গম নলের মুখ দিয়ে বুদ্বুদ আকারে অক্সিজেন বের হয়ে আসছে। উল্লেখ্য, প্রথমে কিছু গ্যাস বের হতে দিতে হবে। এতে টেস্টটিউবের ভেতরের বায়ুও বের হয়ে আসবে। অক্সিজেন তৈরির রাসায়নিক বিক্রিয়াটি—পটাশিয়াম ক্লোরেট+ [ম্যাঙ্গানিজ-ডাই-অক্সাইড]অক্সিজেন+পটাশিয়াম ক্লোরেট+ [ম্যাঙ্গানিজ-ডাই-অক্সাইড]।