অধ্যায়-২৩ প্রিয় শিক্ষার্থীরা, আজ সাধারণ বিজ্ঞান বিষয়ের ২৩ নম্বর অধ্যায় থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। # নিচের চিত্রটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও।ক. পরিবেশদূষণ কী?খ. স্থূল জন্মহার ও স্থূল মৃত্যুহার বলতে কী বোঝো?গ. পরিবেশদূষণের কারণ উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।ঘ. উদ্দীপকে উল্লিখিত পরিবেশ দূষণমুক্ত রাখতে কী কী পদক্ষেপ গ্রহণ করা দরকার?—তোমার মতামত বিশ্লেষণ করো।উত্তর: ক. আমরা পরিবেশের মধ্যে বসবাস করি। অপ্রয়োজনীয় বা ক্ষতিকর কোনো জিনিস ত্যাগ করলে পরিবেশ দূষিত হয়। যে প্রক্রিয়ায় আমরা পরিবেশকে ক্ষতি করে থাকি, তাকে পরিবেশদূষণ বলে।উত্তর: খ. স্থূল জন্মহার: কোনো বছরে কোনো দেশে প্রতি হাজার লোকের মধ্যে যে-সংখ্যক জীবন্ত শিশু জন্মগ্রহণ কর, সেই সংখ্যাকে সে দেশের স্থূল জন্মহার বলে।স্থূল মৃত্যুহার: কোনো বছরে কোনো দেশে প্রতি হাজারে সব বয়সের যে-সংখ্যক লোক মারা যায়, সেই সংখ্যাকে সে দেশের স্থূল মৃত্যুহার বলে।উত্তর: গ. উদ্দীপকের আলোকে পরিবেশদূষণের কারণ নিচে বর্ণিত হলো। কোনো অঞ্চলের জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পেলে এ বাড়তি জনসংখ্যার জন্য অতিরিক্ত খাদ্য, বাসস্থান, যানবাহন, কর্মসংস্থান ইত্যাদির প্রয়োজন হয়। শহরে কিংবা গ্রামের যেখানেই হোক না কেন, অল্প জায়গায় অধিকসংখ্যক বাসগৃহ তৈরি করে বস্তি গড়ে ওঠে। বর্তমানে, বিশেষ করে ঢাকা শহরে অনেক অপরিকল্পিত বস্তি গড়ে উঠেছে। উদ্দীপকে উল্লিখিত চিত্র লক্ষ করলে তা বোঝা যায়। এসব বস্তি এলাকায় আবর্জনা ও মলমূত্র নিষ্কাশনের তেমন কোনো ভালো ব্যবস্থা নেই। এ কারণে আবর্জনা ও মলমূত্র জমে ও পচে দুর্গন্ধ ছড়ায় এবং নানা রকম বিষাক্ত গ্যাসের সৃষ্টি হয়। এসব গ্যাস বায়ুকে দূষিত করে তোলে এবং নানা প্রকার রোগজীবাণু সৃষ্টি করে।তা ছাড়া বাড়তি লোকের জন্য শিল্পকারখানা গড়ে উঠেছে এবং যাতায়াতের জন্য যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এ কারণে কলকারখানা ও মোটরযানের ধোয়া থেকে কার্বন ডাই-অক্সাই ও সালফার ডাই-অক্সাইড গ্যাস নির্গত হয়। এ বিষাক্ত গ্যাসেও বায়ু দূষিত হয়। এই গ্যাস স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এসব কলকারখানার বর্জ্য পদার্থ পুকুর, নদী-নালা ইত্যাদির পানিতে পড়ছে। তা ছাড়া বস্তিবাসী যেখানে-সেখানে মলত্যাগ করে। এতে জলাশয়, কূপ কিংবা নলকূপের পানি দূষিত হয়।উত্তর: ঘ. পরিবেশ দূষণমুক্ত রাখতে হলে নিচের পদক্ষেপগুলো গ্রহণ করা দরকার—১. দূষণ সম্পর্কে অজ্ঞতা ও দায়িত্ববোধের অভাবই পরিবেশদূষণের অন্যতম কারণ। সুতরাং, জনসংখ্যা সীমিত রাখার জন্য জনগণকে শিক্ষিত ও সচেতন করতে হবে।২. খোলা জায়গায় এবং যেখানে-সেখানে মলমূত্র ত্যাগ না করে পায়খানা ব্যবহার করতে হবে।৩. ঘরবাড়ির ময়লা-আবর্জনা ও খাদ্যদ্রব্যের উচ্ছষ্টি যেখানে-সেখানে না ফেলে কোনো নির্দিষ্ট স্থানে মাটির গর্তে ফেলে মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করতে হবে।৪. শিল্পকারখানা স্থাপনের পরিকল্পনা এমনভাবে করতে হবে, যাতে পরিবেশদূষণ কম হয়। দূষণসংক্রান্ত আইন যথাযথভাবে প্রয়োগ করতে হবে।৫. পলিথিনের পরিবর্তে পাটজাত দ্রব্যের ব্যবহার বৃদ্ধি করতে হবে।৬. মোটরগাড়ি ও নৌযানের ইঞ্জিন ঠিকমতো রক্ষণাবেক্ষণ করতে হবে যেন বিষাক্ত গ্যাস ও তেল নির্গত হয়ে বায়ু ও পানি দূষিত না হয়।৭. ধূমপান বন্ধ করতে হবে এবং ধূমপানের বিরুদ্ধে জনগণকে সচেতন করতে হবে।৮. সর্বোপরি জনসংখ্যা সীমিত রাখার জন্য জনগণকে সচেতন করতে হবে।