৮ ও ৯ মার্চের কামিল পরীক্ষা স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে মাদ্রাসার ৮ ও ৯ মার্চের কামিল (স্নাতকোত্তর) পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ের উপপরীক্ষা নিয়ন্ত্রক আরিফ মোল্লা পরীক্ষা স্থগিত করার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত ৮ ও ৯ মার্চের কামিল প্রথম ও দ্বিতীয় পর্বের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ পরীক্ষার তারিখ পরে জানানো হবে।
এর আগে গত ৩ ও ১৭ ফেব্রুয়ারি দুই দফায় কামিল পরীক্ষা স্থগিত করা হয়।