৮ম জাতীয় স্কাউট জাম্বুরি ২০১০
দিনবদলে স্কাউটিং—এই স্লোগান সামনে রেখে বাংলাদেশ স্কাউট গাজীপুর জেলার মৌচাকে আয়োজন করছে অষ্টম জাতীয় স্কাউট জাম্বুরি ২০১০। ১৪ জানুয়ারি থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী জাতীয় স্কাউট জাম্বুরিতে সারা দেশের সর্বমোট ১৫ হাজার স্কাউট অংশগ্রহণ করবে। আয়োজন উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া স্কাউটদের শুভেচ্ছা জানাবেন মহামান্য রাষ্ট্রপতি ও চিফ স্কাউট মো. জিল্লুর রহমান। ১৫ জানুয়ারি স্কাউটদের মৌচাক জাম্বুরি ময়দানে উপস্থিত থাকতে হবে। স্কাউটদের জন্য বাংলাদেশ স্কাউটসের সর্বোচ্চ পদক শাপলা কাব, প্রেসিডেন্টস স্কাউট, প্রেসিডেন্টস রোভার স্কাউট এবং উড ব্যাজ ও ওল্ড স্কাউট পুনর্মিলনসহ ১৪টি চ্যালেঞ্জ কার্যক্রম থাকবে। বাংলাদেশ স্কাউট জনসংযোগ কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন জানান, অসুস্থতা নিয়ে অংশগ্রহণ করা যাবে না এবং প্রয়োজনীয় ওষুধ, তাঁবুতে বাস-উপযোগী বিছানা, গ্রাউন্ডশিট, স্কাউটদের রেকর্ড বই সঙ্গে নিয়ে আসতে হবে অংশগ্রহণকারী স্কাউটদের। আগামী ২২ জানুয়ারি সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় স্কাউট জাম্বুরি শেষ হবে।এসএসসি পরীক্ষার সৃজনশীল প্রশ্নোত্তর: সঠিক উত্তরবাংলা ১ম পত্র: দুরন্ত পথিকউত্তর: ৬৪। গ, ৬৫। ক, ৬৬। ক, ৬৭। গ, ৬৮। ঘ, ৬৯। ঘ, ৭০। খ।