৮৫ জনের জিপিএ-৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় এইচএসসি পরীক্ষায় ৮৫ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। ফলের শীর্ষে রয়েছে সরিষাবাড়ী মাহমুদা সালাম মহিলা কলেজ। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, মাহমুদা সালাম মহিলা কলেজ থেকে ৩৫ জন, যমুনা সার কারখানা স্কুল অ্যান্ড কলেজে ১৬ জন, সরিষাবাড়ী কলেজে ১২ জন, সরিষাবাড়ী পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজে ৯ জন, ভাটারা স্কুল অ্যান্ড কলেজে ৭ জন ও পিংনা সুজাত আলী ডিগ্রি কলেজে ৬ জন জিপিএ-৫ পেয়েছেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম ইলাহী আখন্দ বলেন, জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের দিক থেকে সরিষাবাড়ী মাহমুদা সালাম মহিলা কলেজ শীর্ষে রয়েছে।

সবেধন নীলমণি

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এবার এইচএসসি পরীক্ষায় সাতটি কলেজের প্রায় আড়াই হাজার শিক্ষার্থী অংশ নেন। তাঁদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন মাত্র একজন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ওই শিক্ষার্থীর নাম মো. ইসরাক এরফান। তিনি সুজাতপুর কলেজ থেকে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হিসেবে পরীক্ষায় অংশ নেন। তাঁর বাড়ি সুজাতপুর এলাকায়। কলেজটি থেকে বিজ্ঞান শাখায় ২৮ জন পরীক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছেন। ইউএনও মোহাম্মদ মফিজুল ইসলাম বলেন, জিপিএ-৫ পাওয়া ওই শিক্ষার্থী উপজেলার মুখরক্ষা করেছেন। মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি