৮৮টি টিচার্স ট্রেনিং কলেজে বিএড কোর্সে ভর্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতায় দেশের ৮৮টি টিচার্স ট্রেনিং কলেজে ২০১১ শিক্ষাবর্ষে বিএড (প্রফেশনাল) কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভর্তিচ্ছুক প্রার্থীরা অনুমোদিত কোনো টিচার্স ট্রেনিং কলেজে নির্ধারিত ফি জমা দেওয়ার পর www.nu-bsc.info-এ ওয়েবসাইটে প্রবেশ করে প্রিন্ট কপি সংগ্রহ করতে পারবেন। অনলাইনে আবেদন ফরম পূরণে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ ভর্তিপ্রার্থী শিক্ষার্থীদের সহায়তা করবেন। ভর্তির আবেদনের যোগ্যতা, অন্য শর্ত ও তথ্য—কলেজগুলোর তালিকাসহ বিস্তারিত তথ্য ভর্তির বিজ্ঞপ্তি ওয়েবসাইট ও বিশ্ববিদ্যালয় থেকে জানা যাবে। নির্ধারিত কলেজগুলো বিলম্ব ফি ছাড়া ও বিলম্ব ফিসহ ভর্তির শেষ তারিখ যথাক্রমে ৩০.১১.২০১০ এবং ২৮.১২.২০১০। তবে ঢাকা টিচার্স ট্রেনিং কলেজে ফরম বিতরণের শেষ তারিখ ২০ নভেম্বর এবং ২২ নভেম্বর ২০১০ তারিখে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।