৯ম ও ১০ শ্রেণীর ইংরেজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

Exam Fitnessপ্রিয় শিক্ষার্থীরা, আজ ইংরেজি প্রথম পত্রের ইউনিট-১৫, লেসন-৭ থেকে প্রশ্নোত্তর আলোচনা করব। Seen Comprehension# নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও।Strategy is an appropriate word to use for your approach to the examination on the day. It has been said that about 50 percent of your chances of success relate to your examination skill rather than to your subject knowledge.So check and double-check your exam dates and times. Check what you are allowed and what you are not allowed to take in with you and have these ready the day before.Budget your time. Do not waste time elaborating adequate answers if you ought to be moving to the next questions. Always attempt to answer all the questions.Follow the instructions. It is a good idea to double-check this before the exam. Read through the whole question paper before starting to write. Take each question as you come to it and think how you might cope with it. Then move on to the next question and do the same again. By the time you get to the last question, you will have found the questions easier than they seemed at first glance. Spend at least five minutes per question thinking about and planning your answer. This is never a waste of time.Underline the key words in the questions that indicate what you are required to do. Again, it is useful half way through writing the answer, to check back that you are doing what you should. Make your answer legible. You can’t change your hand writing but if it is very tiny or very large use double spacing to make it easy on the eye for the reader.বঙ্গানুবাদ: পরীক্ষার দিন কীভাবে পরীক্ষা মোকাবিলা করবে, তা তোমার যথাযথ কৌশল প্রয়োগের ওপর নির্ভর করবে। এ কথা বলা হয় যে তোমার পরীক্ষায় কৃতকার্য হওয়ার শতকরা ৫০ ভাগই তোমার বিষয়ভিত্তিক জ্ঞানের চেয়ে পরীক্ষা দেওয়ার দক্ষতার সঙ্গে সম্পর্কযুক্ত।কাজেই পরীক্ষার সময় ও তারিখ শুধু একবার নয়, প্রয়োজন হলে দুবার মিলিয়ে দেখো। মিলিয়ে দেখো, তোমাকে কী কী সঙ্গে নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে এবং কী কী নেওয়ার অনুমতি দেওয়া হয়নি এবং সেগুলো আগের দিন প্রস্তুত করে রাখো। সময় কীভাবে ব্যয় করবে তার পরিকল্পনা করো। যদি তোমাকে পরে আরও প্রশ্নের উত্তর দিতে হয়, তাহলে পর্যাপ্ত উত্তরের বিশদ বিবরণ দিতে যেয়ো না। সব সময় সবগুলো প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করবে।নির্দেশগুলো অনুসরণ করো। পরীক্ষার আগে এগুলো দুবার মিলিয়ে দেখাটা খুব ভালো, লেখা শুরু করার আগে সম্পূর্ণ প্রশ্নপত্রটি খুব ভালো করে পড়ে নেবে। প্রতিটি প্রশ্নই ধরো এবং ভাবো কীভাবে সেটির মোকাবিলা করবে। তারপর পরেরটাতে যাও এবং সেই একই কাজ করো। এভাবেই তুমি শেষ প্রশ্ন পর্যন্ত এসে যাবে। দেখবে, সেগুলো প্রথম দৃষ্টিতে যা মনে হয়েছিল তারচেয়ে আরও সহজ। প্রতিটি প্রশ্নের জন্য অন্তত পাঁচ মিনিট ব্যয় করো এবং কীভাবে উত্তর দেবে সে সম্পর্কে পরিকল্পনা করো। এ কাজকে কখনো সময় নষ্ট বলা যাবে না।প্রশ্নের গুরুত্বপূর্ণ শব্দগুলোর নিচে দাগ দাও, এর দ্বারা বোঝা যাবে তোমার কী করণীয়। আবার, আধাআধি প্রশ্নের উত্তর লেখা হলে, তোমার যা করা উচিত তা করেছ কি না মিলিয়ে দেখ। উত্তর সুস্পষ্টভাবে লিখো। তুমি তোমার হাতের লেখা বদলাতে পারবে না। কিন্তু যদি তা খুব ক্ষুদ্র অথবা বেশি বড় হয় লেখার মধ্যে দ্বিগুণ ফাঁক দাও, যাতে তা পরীক্ষকের চোখে পড়ার জন্য সহজ হয়।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল