৯ম ও ১০ শ্রেণীর জীববিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-২প্রিয় শিক্ষার্থীরা, আজ জীববিজ্ঞান বিষয়ের ২য় অধ্যায় থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। # চিত্রটি লক্ষ করো ও প্রশ্নগুলোর উত্তর দাও।প্রশ্ন: ক. কোষ কী? প্রশ্ন: খ. দেহ কোষ বলতে কী বোঝ?প্রশ্ন: গ. A চিহ্নিত অঙ্গানুটি জীব কোষে না থাকলে কী হতো? ব্যাখ্যা করো। প্রশ্ন: ঘ. সন্তানের লিঙ্গ নির্ধারণে A ও B-এর মধ্যে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে? বিশ্লেষণ করো। উত্তর: ক. কোষ: কোষ হলো জীবদেহের গঠন ও কাজের একক।উত্তর: খ. যেসব কোষ দেহ গঠনে অংশগ্রহণ করে তাদের দেহ কোষ বলে। এরা জনন কাজে অংশ নেয় না। নিম্নশ্রেণীর জীবে এরা হ্যাপ্লয়েড অর্থাৎ মাত্র এক প্রস্থ ক্রোমোজোম থাকে, কিন্তু উচ্চশ্রেণীর জীবে এরা ডিপ্লয়েড অর্থাৎ নিউক্লিয়াসে দুই প্রস্থ ক্রোমোজোম থাকে। উত্তর: গ. A চিহ্নিত অঙ্গানুটি মাইটোকন্ড্রিয়া, যা কোষের জন্য শক্তি উৎপন্ন করে থাকে। দেহের ভেতর বা বাইরে যেকোনো ধরনের কাজের জন্য শক্তি দরকার। শক্তির প্রধান উৎস সূর্য। সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় সৌরশক্তিকে ব্যবহার করে খাদ্য তৈরি করে। এই খাদ্যদ্রব্য জীবকোষের অভ্যন্তরে ক্রমান্বয়ে জরিত হয়ে শক্তি নির্গমন করে এবং এই শক্তির সাহায্যেই কোনো জীবের যাবতীয় কর্মকাণ্ড পরিচালিত হয়। শক্তি উৎপন্ন হওয়ার একটি ধাপ ক্রেবস চক্র, যা মাইটোকন্ড্রিয়াতে সংঘটিত হয়। শ্বসনের জন্য প্রয়োজনীয় এনজাইম মাইটোকন্ড্রিয়াতে থাকে। সজীব কোষে A চিহ্নিত অঙ্গানু (মাইটোকন্ড্রিয়া) না থাকলে শ্বসন প্রক্রিয়া ব্যাহত হবে এবং শক্তি উৎপন্ন হবে না। ফলে জীব শক্তিহীন হয়ে পড়বে এবং কোনো কাজ করতে পারবে না। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল