৯ম ও ১০ শ্রেণীর পড়া: জীববিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-২প্রিয় শিক্ষার্থীরা আজ জীববিজ্ঞান বিষয়ের ২ নম্বর অধ্যায় থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব।# নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও।একটি দালান ইটের পর ইট সাজিয়ে তৈরি হয়। তেমনি প্রতিটি জীবদেহ এক বা একাধিক কোষের সমন্বয়ে গঠিত। এই কোষই জীবের সব কার্যক্রমের একক। কোষে থাকে বিভিন্ন অঙ্গাণু যেমন: মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড ইত্যাদি। কাজেই জীব সম্পর্কে জানতে হলে আমাদের কোষ সম্পর্কে জানতে হবে।প্রশ্ন: ক. কোষ কাকে বলে?প্রশ্ন: খ. কোষের সজীব অংশকে জীবনের ভৌত ভিত্তি বলা হয় কেন?প্রশ্ন: গ. একটি উদ্ভিদকোষের চিহ্নিত চিত্র অংকন করে কোষটির নামকরণ কর।প্রশ্ন: ঘ. ‘কোষ জীবদেহের গঠন ও কাজের একক’ উক্তিটি বিশ্লেষণ কর।উত্তর: ক. কোষ: জীবদেহের গঠন ও কাজের একক হলো কোষ। প্রতিটি জীব এক বা একাধিক কোষ নিয়ে গঠিত। জীবদেহের সব ধরনের ক্রিয়া-বিক্রিয়া কোষভিত্তিক।উত্তর: খ. কোষপ্রাচীর দ্বারা আবদ্ধ জেলিসদৃশ সজীব যৌগিক পদার্থ হলো প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম বিভিন্ন যৌগের মিশ্রণে গঠিত জেলির মতো একটি স্বচ্ছ, আঠালো, বর্ণহীন, অর্ধতরল, জটিল সজীব পদার্থ। এতে জীবনের সব গুণ বিদ্যমান।প্রোটোপ্লাজমই উদ্ভিদ ও প্রাণীকোষ তথা জীবদেহের জৈবিক কার্যাবলি সম্পন্ন করে থাকে। এ জন্যই প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি বলা হয়।উত্তর: ঘ. জীবদেহের গঠন ও কাজের একক হিসেবে কোষকে বিশ্লেষণ:প্রতিটি জীব এক বা একাধিক কোষ দ্বারা গঠিত। জীবদেহের সব ধরনের ক্রিয়া-বিক্রিয়া কোষভিত্তিক। কোষ হলো জীবদেহের গঠন ও কাজের একক। কারণ—খাদ্যগ্রহণ, পরিপাক ও পরিশোষণ, শ্বসন, রেচন ইত্যাদি শরীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে কোষ। যেমন: ১. উদ্ভিদকোষস্থ ক্লোরোপ্লাস্ট সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা-জাতীয় খাদ্য প্রস্তুত করে। ২. শক্তি উৎপাদন তথা শ্বসন, অক্সিডেটিভ ফসফোরাইলেশন, ইলেকট্রন ট্রান্সপোর্ট প্রভৃতি কাজ নিয়ন্ত্রণ করে মাইটোকন্ড্রিয়া। ৩. খাদ্যদ্রব্য পরিপাক ও পরিপাককৃত খাদ্যরস শোষণ করে কোষস্থ মাইক্রোভিলাই ও ঝিল্লি।৪. কোষস্থ নিউক্লিয়াসে অবস্থিত ক্রোমোসোম বংশগতির বৈশিষ্ট্যের ধারক ও বাহক।৫. কোষে কোনো রোগ-জীবাণু প্রবেশ করলে কোষের লাইসোসোম ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় আক্রমণকারী জীবাণু ভক্ষণ করে।