অধ্যায়-২প্রিয় শিক্ষার্থীরা, রসায়ন বিজ্ঞান বিষয়ের ২ নম্বর অধ্যায় থেকে অ্যাভোগাড্রো সূত্র নিয়ে আলোচনা করব।# বার্জেলিয়াম প্রকল্পের ব্যর্থতার কারণ অনুসন্ধান করতে গিয়ে ১৮১১ সালে ইতালির বিজ্ঞানী অ্যামেদিও অ্যাভোগাড্রো সর্বপ্রথম পদার্থের গঠনে অণুর অংশগ্রহণের কথা প্রবর্তন করেন এবং গ্যাসীয় পদার্থের আয়তন ও অনুসংখ্যাসংক্রান্ত তাঁর মতবাদ প্রচার করেন। এই মতবাদটি অ্যাভোগাড্রো প্রকল্প নামে পরিচিত।বিজ্ঞানী অ্যাভোগাড্রো ১৮১১ সালে ঘোষণা করলেন, ডাল্টনের পরমাণুবাদ ও গে-লুসাকের গ্যাস আয়তন সূত্রের সমন্বয়সাধন সম্ভব যদি পদার্থের গঠনে পরমাণু ছাড়া আরও একপ্রকার ক্ষুদ্র কণার অস্তিত্ব কল্পনা করা যায়। তিনি এই ক্ষুদ্র কণার নাম দেন মলিকিউল বা অণু। অণুর ধারণা প্রয়োগ করে তিনি যে তত্ত্ব প্রবর্তন করেন, তাতে তিনি অণু ও পরমাণু—এ দুই ধরনের ক্ষুদ্র কণার পার্থক্য সুস্পষ্টরূপে উল্লেখ করেছেন।অ্যাভোগাড্রোর মতে: পদার্থের গঠনে দুই ধরনের অতি ক্ষুদ্র কণা অংশগ্রহণ করে। এক প্রকারের কণা হলো ডাল্টন প্রস্তাবিত পরমাণু এবং অপর প্রকারের কণা হলো তাঁর (অ্যাভোগাড্রোর) প্রস্তাবিত অণু।# অণু হলো পদার্থের (মৌল বা যৌগের) সেই ক্ষুদ্রতম কণা, যা মুক্তভাবে বা স্বাধীনভঅবে অবস্থান করতে পারে এবং যার মধ্যে পদার্থের যাবতীয় ধর্ম বর্তমান থাকে।# পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম অবিভাজ্য কণা, যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, যার স্বাধীন অস্তিত্ব থাকতে পারে বা নাও পারে।# অণু দুই প্রকারের। মৌলিক অণু ও যৌগিক অণু। একই মৌলের পরমাণু দিয়ে তৈরি হয় মৌলিক অণু। অন্যদিকে বিভিন্ন মৌলের পরমাণু দিয়ে তৈরি হয় যৌগিক অণু।# পরমাণু অবিভাজ্য হলেও অণু বিভাজ্য। সাধারণত রাসায়নিক বিক্রিয়ার সময় অণুগুলো বিভাজিত হয়ে পরমাণু সৃষ্টি করে এবং এই পরমাণুগুলোই রাসায়নিক সংযোগে অংশগ্রহণ করে।অ্যাভোগাড্রো প্রকল্প: একই চাপ ও উষ্ণতায় সম-আয়তনবিশিষ্ট সমস্ত গ্যাসেই (মৌলিক বা যৌগিক) সমান সংখ্যক অণু বর্তমান।অ্যাভোগাড্রো প্রকল্পের বিপরীত বিবৃতি: একই চাপ ও উষ্ণতায় সমসংখ্যক অণুবিশিষ্ট সব গ্যাস সমান আয়তন দখল করে। সুতরাং একই চাপ ও উষ্ণতায় n সংখ্যক হাইড্রোজেন অণু যদি v আয়তন দখল করে, তবে n সংখ্যক নাইট্রোজেন অণুও v আয়তন দখল করবে।উল্লেখ্য, অ্যাভোগাড্রো প্রকল্পটি শুধুু গ্যাসের ক্ষেত্রেই প্রযোজ্য, কঠিন বা তরলের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তবে অ্যাভোগাড্রো সংখ্যা কঠিন, তরল বা গ্যাসীয় উভয় ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য।অ্যাভোগাড্রো সূত্র: একই চাপ ও উষ্ণতায় সম-আয়তনবিশিষ্ট সব গ্যাসেই (মৌলিক বা যৌগিক) সমান সংখ্যক অণু বর্তমান।অ্যাভোগাড্রো প্রকল্পের ভিত্তিতে অণুর সংজ্ঞা: কোনো পদার্থের যে ক্ষদ্রতম কণা স্বাধীনভবে অবস্থান করতে পারে এবং যার মধ্যে ওই পদার্থের সব ধর্ম বর্তমান তাকে ওই পদার্থের অণু বলে।অ্যাভোগাড্রো সূত্র রসায়নের উন্নতি সাধনে অসাধারণ ভূমিকা রেখেছে। নিচে এর গুরুত্ব ও প্রয়োগ সংক্ষেপে উল্লিখিত হলো: ১. অ্যাভোগাড্রোর সূত্রের অবিস্মরণীয় অবদান হচ্ছে এই যে তা সর্বপ্রথম ‘অণু’ ধারণার প্রবর্তন করে এবং অণু ও পরমাণুর মধ্যে পার্থক্য নির্দেশ করে।২. ডাল্টনের পরমাণুবাদ-তত্ত্বে যে ত্রুটি ছিল তার প্রধান অংশ এটি দূর করে।৩. এটি ডাল্টনের পরমাণুবাদ ও গে-লুসাকের গ্যাস আয়তন সূত্রের মধ্যে সামঞ্জস্য বিধান করে।৪. এ সূত্রের ফলে রাসায়নিক বিক্রিয়া সঠিকরূপে উপলব্ধি করা এবং সমীকরণ দ্বারা প্রকাশ করা সম্ভব হয়েছে।৫. এ সূত্রের সাহায্যে যেকোনো গ্যাসের আণবিক ভর বের করা সম্ভব হয়েছে।৬. এর সাহায্যে কতিপয় মৌলের পারমাণবিক ভর বের করার একটি পদ্ধতি প্রতিষ্ঠিত হয়েছে।৭. এ ছাড়া অ্যাভোগাড্রোর সূত্রের সাহায্যে তিনটি গুরুত্বপূর্ণ অনুসিদ্ধান্তে উপনীত হওয়া গেছে। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল