৯ম ও ১০ শ্রেণীর পড়াশোনা: সামাজিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ সামাজিক বিজ্ঞান বিষয়ের ১ নম্বর অধ্যায় থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তরের শেষ অংশ আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে।# নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও।স্কুলশিক্ষক বাবার সন্তান সানোয়ার হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীতে এম এ পাস করেন। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে তিনি চাকরির চেষ্টা করেন। কিন্তু প্রচলিত মজুরিতে চাকরি করতে ইচ্ছুক হওয়া সত্ত্বেও তিনি চাকরি লাভে ব্যর্থ হন। অন্যদিকে সঞ্চয় না থাকার কারণে ইচ্ছা থাকলেও ব্যবসা করতে পারেননি। বর্তমানে তিনি হতাশাগ্রস্ত। প্রশ্ন: ক. অপরাধ কাকে বলে?প্রশ্ন: খ. বাল্যবিবাহ জনসংখ্যা বৃদ্ধির একটি কারণ—বুঝিয়ে লেখো। প্রশ্ন: গ. সানোয়ার সাহেবের বিষয়টি কোন ধরনের সমস্যাকে চিহ্নিত করে তা ব্যাখ্যা করো। প্রশ্ন: ঘ. বাস্তবমুখী শিক্ষাব্যবস্থাই পারে সানোয়ার সাহেবের মতো শিক্ষিত যুবকদের হতাশা থেকে মুক্ত করতে—উত্তরের সপক্ষে যুক্তি দাও। উত্তর: ক. অপরাধ বলতে এক ধরনের অস্বাভাবিক আচরণকে বোঝায়—যা সমাজ ও প্রচলিত আইন কর্তৃক স্বীকৃত নয়। উত্তর: খ. বর্তমান বাংলাদেশের অন্যতম মারাত্মক ও ভয়াবহ সমস্যা হলো জনসংখ্যা সমস্যা। বাংলাদেশ সরকার এ সমস্যাকে এক নম্বর জাতীয় সমস্যা হিসেবে চিহ্নিত করেছে। জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে বহুবিধ কারণ বিদ্যমান, তন্মধ্যে বাল্যবিবাহ অন্যতম একটি কারণ। আমাদের দেশে অভিভাবকেরা সামাজিক, অর্থনৈতিক ও ধর্মীয় কারণে তাড়াতাড়ি তাঁদের ছেলেমেয়েদের বিয়ে দিতে তৎপর হন। বাল্যকালে বিবাহের কারণে একজন পুরুষ ও নারী বহু সন্তান জন্ম দেওয়ার সময় পান। এতে দেখা যায়, পরিণত বয়সে বিয়ে হওয়া দম্পতির তুলনায় বাল্যকালে বিয়ে হওয়া দম্পতির সন্তান বেশি জন্ম নেয়। এভাবে বাল্যবিবাহ জনসংখ্যা বৃদ্ধির একটি কারণে পরিণত হয়েছে। অবশ্য শহরের তুলনায় আমাদের গ্রামীণ সমাজে বাল্যবিবাহের হার বেশি।উত্তর: গ. সানোয়ার সাহেবের বিষয়টিকে বেকারত্বের সমস্যা হিসেবে চিহ্নিত করা যায়। উদ্দীপকের বর্ণনা অনুযায়ী সানোয়ার সাহেব দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে ভালো রেজাল্টসহ সর্বোচ্চ ডিগ্রি লাভ করেন। তিনি চাকরি লাভের জন্য যথোপযুক্ত চেষ্টা করেন। প্রচলিত মজুরিতে চাকরি করতে ইচ্ছুকও ছিলেন। সঞ্চয় না থাকায় ইচ্ছা থাকা সত্ত্বেও তিনি ব্যবসা করতে পারেননি। সমাজবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে বেকারত্ব বলতে এমন একটি পরিস্থিতিকে বোঝায় যখন কর্মক্ষম লোকেরা প্রচলিত মজুরীতে নিয়োগ লাভে সক্ষম হয় না। বেকারত্বের সংজ্ঞায় অধ্যাপক পিগু বলেন, ‘যখন কর্মক্ষম লোকেরা যোগ্যতা অনুসারে প্রচলিত মজুরির ভিত্তিতে কাজ করতে চায় অথচ কাজ পায় না, এমন অবস্থাকে বেকারত্ব বলা হয়। সমাজবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে প্রাপ্ত বেকারত্বের সংজ্ঞা ও অধ্যাপক পিগু প্রদত্ত বেকারত্বের সংজ্ঞা উভয়ের সংজ্ঞার সঙ্গেই সানোয়ার সাহেবের বিষয়টি মিলে যায়। এ দৃষ্টিকোণ থেকে বলা যায়, সানোয়ার সাহেবের বিষয়টি বেকারত্বের সমস্যা। তা ছাড়া সঞ্চয় না থাকার কারণে তিনি ব্যবসা করতে পারেননি। অর্থাৎ তিনি আত্মকর্মসংস্থানের মাধ্যমেও বেকারত্ব থেকে মুক্ত হতে পারেননি। তাই সন্দেহাতীতভাবে বলা যায়, সানোয়ার সাহেবের সমস্যাটি বেকারত্বের সমস্যা। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল