৯ম ও ১০ শ্রেণীর সাধারণ গণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১ ও ২প্রিয় শিক্ষার্থীরা, আজ সাধারণ গণিত বিষয় ১ নম্বর অধ্যায়ের ‘পাওয়ার সেট (শক্তি সেট)’ এবং ২ নম্বর অধ্যায়ের ‘ক্রমজোড়’ ও ‘কার্তেসীয় গুণজ’ নিয়ে আলোচনা এবং গাণিতিক সমস্যার সমাধান করব। অধ্যায়-১Power Set (শক্তি সেট): কোনো সসীম সেটের যতগুলো উপসেট হয় তাদের সেটকে ওই সেটের Power Set বা শক্তি সেট বলে। যদি A একটি সেট হয়, তবে এর Power Set-কে P (A) দ্বারা প্রকাশ করা হয়। # Power Set (শক্তি সেট) এর উপাদান নির্ণয়ের সূত্র 2n, যেখানে n সসীম সেটের উপাদান সংখ্যা। # সসীম সেটের সম্ভাব্য উপসেটগুলোই হলো Power Set-এর উপাদান। তোমরা যাতে Power Set সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাও তার জন্য কয়েকটি গাণিতিক সমস্যার সমাধানসহ উল্লেখ করা হলো। প্রশ্ন: যদি A={2, 3} হয় তবে P(A) নির্ণয় করো। সমাধান: দেওয়া আছে, A={2, 3}A সেটের সম্ভাব্য উপসেটগুলোই হলো P(A)-এর উপাদান। এখানে, A সেটের সম্ভাব্য উপসেটগুলো হলো , {2}, {3}, {2, 3}P(A)={,{2},{3}, {2, 3}}প্রশ্ন: A={a, b, c} হলে P(A)-এর উপাদান সংখ্যা কত?সমাধান: দেওয়া আছে, A={a, b, c}A সেটের সম্ভাব্য উপসেটগুলোই হলো P(A)-এর উপাদান। P(A)-এর উপাদানগুলো ,{a}, {b}, {c}, {a, b}, {a, c}, (b, c}, {a, b, c}এগুলোর মোট সংখ্যা ৪ P(A)-এর উপাদান সংখ্যা ৪। Ans: 8প্রশ্ন: A={p, q, r, s} হলে P(A)-এর উপাদান সংখ্যা কত? দেখাও যে, A-এর উপাদান সংখ্যা n হলে P(A)-এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। সমাধান: দেওয়া আছে, A={p, q, r, s}এখানে A সেটের সম্ভাব্য উপাসেটগুলোই P(A)-এর উপাদান।  P(A)-এর সব উপাদানগুলো হলো,, {p}, {q}, {r}, {s}, {p, q}, {p, r}, {p, s}, {q, r}, {q, s}, {r, s}, {p, q, r}, {p, q, s}, {q, r, s}, {q, r, s}, {p, q, r, s}এগুলোর মোট সংখ্যা=16 P(A)-এর উপাদান সংখ্যা=16এখন A-এর উপাদান সংখ্যা n হলে,P(A)-এর উপাদান সংখ্যা=16=24=2n A-এর উপাদান সংখ্যা n হলে P(A)-এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। (Showed)অধ্যায়-২ক্রমজোড়: যদি কোনো সেটের দুটি ভিন্ন বা অভিন্ন উপাদানের মধ্যে কোনটি প্রথম স্থানে এবং কোনটি দ্বিতীয় স্থানে অবস্থান করবে, তা সুনির্দিষ্ট থাকে, তবে উপাদান দুটিকে ক্রমজোড় বলে। যেমন: x ও y দুটি উপাদানের মধ্যে যদি x প্রথম স্থানে এবং y দ্বিতীয় স্থানে অবস্থান করে, তবে (x, y) কে ক্রমজোড় বলে।ক্রমজোড় (x, y) = (a, b) হবে যদি এবং কেবল যদি x = a এবং y = b হয়।ক্রমজোড় (x, y) = (y, x) হবে যদি এবং কেবল যদি x = y হয়।প্রশ্ন: যদি (2x-y, 10) = (8, 3x-2y) হয় তবে x ও y নির্ণয় করো।সমাধান: দেওয়া আছে, (2x-y, 10) = ( 8, 3x-2y)সুতরাং, এ ক্ষেত্রে ক্রমজোড়ের ধারণা থেকে পাই,2x-y = 8 ... (i) এবং 10 = 3x-2y 3x-2y = 10 ... (ii)সমীকরণ (i) ও (ii) কে যথাক্রমে 2 ও 1 দ্বারা গুণ করে পাই, 4x-2y = 16 3x-2y = 10 (-) (+) (-)(বিয়োগ করে) x = 6সমীকরণ (i)-এ x = 6 বসিয়ে পাই,2.6-y = 8বা, 12-y = 8, বা, -y = 8-12বা, -y = -4  y = 4 নির্ণেয় মান: x = 6, y = 4Ans: x = 6, y = 4