৯ম ও ১০ শ্রেণীর সামাজিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ সামাজিক বিজ্ঞান বিষয়ের ১ নম্বর অধ্যায় থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তরের শেষ অংশ আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে।প্রশ্ন: ঘ. ‘উদ্দীপকে বর্ণিত মানুষগুলো জাভা মানুষের প্রতিচ্ছবি’—তুমি কি একমত? মূল্যায়ন করো। উত্তর: ঘ. উদ্দীপকে বর্ণিত মানুষগুলো জাভা মানুষের প্রতিচ্ছবি। আমি এ বিষয়ের সঙ্গে একমত পোষণ করি। উদ্দীপকে বর্ণিত মানুষগুলো হচ্ছে আদিম সমাজের মানুষের উদাহরণ। অপরদিকে জাভা মানব হচ্ছে নিম্ন প্রাচীন প্রস্তর যুগের মানুষের উদাহরণ।সমাজ বিজ্ঞানীদের বর্ণনা মতে, আদিম সমাজের মানুষেরা দলবদ্ধ হয়ে বনজঙ্গল থেকে ফলমূল সংগ্রহ ও পশুপাখি শিকার করত এবং নদীনালা, খাল-বিল থেকে মাছ শিকার করত। দলবদ্ধ হয়ে শিকার করে যা পেত তা সবাই ভাগ করে খেত। শিকারের হাতিয়ার হিসেবে গাছের ডালপালার লাঠি এবং অমসৃণ পাথরের টুকরা ব্যবহার করত। আদিম সমাজের মানুষেরা আগুনের ব্যবহার সম্পর্কেও জানত। প্রত্নতাত্ত্বিকদের বর্ণনা মতে, নিম্ন প্রাচীন প্রস্তর যুগের মানুষ পানি সরবরাহের উৎস, শিকার করার উপযোগী খোলা স্থানে বসবাস করত। এ যুগের মানুষ প্রথমে কাঁচা মাংস ভক্ষণ করত, কিন্তু কালক্রমে তারা আগুন জ্বালানোর কৌশল আয়ত্তে আনে। শিকারের হাতিয়ার হিসেবে ভোঁতা পাথরের হাতিয়ার ব্যবহার করত। উপরিউক্ত বর্ণনা ও ব্যাখ্যা থেকে দেখা যায়, আদিম সমাজ এবং নিম্ন প্রাচীন প্রস্তর যুগ উভয়ই সমাজ ও সভ্যতার প্রথম ধাপ হাওয়ায় এবং সমাজবিজ্ঞানী ও প্রত্নতাত্ত্বিকদের বর্ণনা অনুযায়ী উভয়ই প্রায় সমবৈশিষ্ট্যপূর্ণ। এ জন্যই আদিম সমাজের মানুষগুলো নিম্ন প্রাচীন প্রস্তর যুগের জাভা মানবের প্রতিচ্ছবি বলে আমি মনে করি।