৯ম ও ১০ শ্রেণীর সামাজিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-২প্রিয় শিক্ষার্থীরা, আজ সামাজিক বিজ্ঞান বিষয়ের ২ নম্বর অধ্যায় থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে। # নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও। হরিদাস মালোর বাড়ি ছিল কুসংস্কারাচ্ছন্ন, পশ্চাৎপদ এক প্রত্যন্ত গ্রামে। অশিক্ষিত ও দরিদ্র এই পরিবারের বড় মেয়ে ফুলমতি। ১৪ বছর বয়সে এক বৃদ্ধ যক্ষ্মা রোগী পলানের সঙ্গে তার বিয়ে হয়। পাঁচ বছর পর পলান দাস মারা গেলে ফুলমতি বিধবা হয়। কুসংস্কারাচ্ছন্ন সমাজপতিরা ধর্মীয় আচারের অজুহাতে ফুলমতিকে সহমরণের জন্য উৎসাহিত ও চাপ দিতে থাকেন। কিন্তু শিক্ষিত ও সমাজ সচেতন যতীন দত্ত এর তীব্র বিরোধিতা এবং সহমরণ থেকে ফুলমতিকে রক্ষা করেন। পরে নিজ ছেলের সঙ্গে ফুলমতিকে বিয়ে দেন। প্রশ্ন: ক. তিতুমীর কোথায় জন্মগ্রহণ করেন? প্রশ্ন: খ. ফকির আন্দোলন স্তিমিত হয়ে পড়ার কারণ ব্যাখ্যা করো।প্রশ্ন: গ. উদ্দীপকে বর্ণিত যতীন দত্তের ভূমিকা কোন মনীষীকে ইঙ্গিত করে তা পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করো। প্রশ্ন: ঘ. যতীন দত্তের এ ধরনের কার্যক্রমের সঙ্গে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সংস্কারের মধ্যে কোনো মিল পাওয়া যায় কি? বিশ্লেষণ করো। উত্তর: ক. তিতুমীর পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার বারাসাত মহকুমার অন্তর্গত চাঁদপুর গ্রামে জন্মগ্রহণ করেন। উত্তর: খ. ১৭৮৭ সালে ফকির মজনুশাহের মৃত্যুর পর সুযোগ্য নেতৃত্বের অভাবে ফকির আন্দোলন স্তিমিত হয়ে পড়ে। তারপর ফকিরদের নেতৃত্ব দেন চেরাগ আলী শাহ, পরাগল শাহ, মাদার বখস, জারি শাহ, যোগাযোগের অভাব, ধর্মীয় ভেদাভেদ ফকির আন্দোলনের পতন ত্বরান্বিত করে। এ ছাড়া কোম্পানির তৎকালীন উন্নততর রণকৌশল ও সেনাবাহিনী বৃদ্ধির ফলে ফকির আন্দোলনের পতন ঘটে। ফকির সন্ন্যাসীরা দেশপ্রেম, জাতীয়তাবাদ ও পেশাগত স্বার্থ সংরক্ষণের জন্য ইংরেজদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে লিপ্ত হয়েছিলন। উত্তর: গ. উদ্দীপকে হরিদাস মালোর মেয়ে ফুলমতি বিধবা হলে সমাজপতিরা তাকে সহমরণ তথা সতীদাহ প্রথায় উৎসাহিত করতে ও চাপ দিতে থাকে। ঠিক তখনই সমাজ সচেতন ও শিক্ষিত যতীন দত্ত এ ঘটনার তীব্র বিরোধিতা করে ফুলমতিকে স্বামীর সঙ্গে জলন্ত চিতায় প্রাণ দেওয়া থেকে বিরত রাখেন। সমাজ সচেতন যতীন দত্তের এ ভূমিকা পাঠ্যপুস্তকের রাজা রামমোহন রায়কে ইঙ্গিত করে। তৎকালীন হিন্দু সমাজে স্বামীর মৃত্যু হলে স্ত্রীকেও স্বামীর সঙ্গে জ্বলন্ত চিতায় প্রাণ দিতে হতো, তবে এসব নারী ধর্মীয় দৃষ্টিতে সতী হতো। তখনকার দিনে এ ঘটনাই সতীদাহ প্রথা হিসেবে বিবেচিত হতো। উদ্দীপকে যতীন দত্ত নিজে শিক্ষিত হয়ে অন্যদের বুঝিয়ে এ অবস্থা থেকে ফুলমতিকে যেমন রক্ষা করেন, তেমনি রাজা রামমোহন রায়ও নিজে শিক্ষিত হয়ে প্রবর্তক ও নিবর্তকের সম্বাদ নামক পুস্তক রচনা করে সমাজে সচেতনতা বৃদ্ধি করেন। পাশাপাশি লর্ড বেন্টিংককে দিয়ে আইন পাস করিয়ে ভারতীয় অগণিত হিন্দু নারীকে এ অমানবিক প্রথা থেকে রক্ষা করেন। তাই সহমরণ রোধে যতীন দত্তের ভূমিকা মূলত রাজা রামমোহন রায়ের প্রতিই ইঙ্গিত করে। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল