বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ রাইফেলস কলেজশিক্ষার্থী বন্ধুরা শুভেচ্ছা নিয়ো। তোমরা সবাই ভালো আছ তো, পড়াশোনা কেমন চলছে। আজ তোমাদের সাধারণ বিজ্ঞানের প্রথম অধ্যায় পরিমাপের একক সম্পর্কে জানাব। পারিমাপের দৈর্ঘ্যের এককের প্রয়োজনীয়তা এবং এই পরিমাপ দৈনন্দিন জীবনে কীভাবে প্রভাব ফেলে তা তোমরা এ অধ্যায়েজানতে পারবে।আমি বইয়ের তাকে তাকিয়ে দেখলাম একটি বই ছিঁড়ে গেছে। বইটি বাঁধানোর সিদ্ধান্ত নিলাম এবং বাজার থেকে ব্রাউন কাগজ কিনে আনলাম। আনুমানিক মাপের কাগজ নিয়ে বইটি বাঁধানো শুরু করলাম। কিন্তু দেখা গেল কাগজটি তুলনামূলকভাবে সরু আবার অন্যদিকে লম্বা হয়ে গেছে। সঠিক দৈর্ঘ্য মাপার স্কেল বা ফিতা দিয়ে মেপে কাজ না করার কারণেই এমনটি ঘটেছে।প্রশ্ন ক: পরিমাপের একক কাকে বলে। ১প্রশ্ন খ: দৈর্ঘ্য পরিমাপের চারটি একক এর নাম লিখ। ২প্রশ্ন গ: পরিমাপের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। ৩প্রশ্ন ঘ: আমাদের দৈনন্দিন জীবনে সঠিক পরিমাপের প্রয়োজনীয়তার এককের গুরুত্ব লিখ। ৪উত্তর: ক. যে আদর্শ পরিমাপের সঙ্গে তুলনা করে ভৌত রাশিকে পরিমাপ করা হয় তাকে বলা হয় পরিমাপের একক। উত্তর: খ. দৈর্ঘ্য মাপার চারটি এককের নাম—কিলোমিটার, মিটার, সেন্টিমিটার, মিলিমিটার। উত্তর: গ. পরিমাপের প্রয়োজনীয়তা নিচে ব্যাখ্যা করা হলো— আমরা প্রতিদিন বিভিন্ন ধরনের পরিমাপ সংশ্লিষ্ট কাজের মুখোমুখিহই। নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ক্রয় বা বিক্রয় করার ক্ষেত্রে পরিমাপ ছাড়া চিন্তা করা অসম্ভব। কেনাবেচা ছাড়াও সময়, দূরত্ব, জমি এবং বিভিন্ন মাপজোকের কাজে পরিমাপ ব্যবহূত হয়। পরিমাপ ব্যতীত আমাদের দৈনন্দিন জীবনে প্রতিটি ক্ষেত্রে নানাবিধ অসুবিধার সম্মুখীন হতাম। বিজ্ঞানীরা গবেষণার কাজে পরিমাপ ব্যবহার করেন। পদার্থ, রসায়নের মূল ভিত্তি পরিমাপ। এ থেকে বোঝা যায় জীবনের সর্বক্ষেত্রেই পরিমাপের প্রয়োজনীয়তা অপরিসীম।উত্তর: ঘ. আমাদের দৈনন্দিন জীবনে পরিমাপের এককের প্রয়োজনীয়তার গুরুত্ব বিশ্লেষণ:যে আদর্শ পরিমাপের সঙ্গে তুলনা করে ভৌত রাশিকে পরিমাপ করা হয় তাকে বলা হয় পরিমাপের একক। একক হচ্ছে জানা পরিমাণ। জানা পরিমাণের সঙ্গে তুলনা করেই সমগ্র পরিমাণ নির্ণয় করা হয়। কাজেই একক না থাকলে পরিমাপ করা সম্ভব হতো না। একটি কাপড়ের দৈর্ঘ্য পরিমাপ করে ১/২ মিটার পাওয়া গেল। এর অর্থ হচ্ছে কাপড়টি মিটার এককের ১/২ গুণ।এসআই হচ্ছে এককের আন্তর্জাতিক পদ্ধতি। এ পদ্ধতিতে সারা বিশ্বে বিভিন্ন পরিমাপের একই এককসমূহ ব্যবহার করা হয়। ফলে ব্যবসা বাণিজ্য, গবেষণা, তথ্য বিনিময় বা যেকোনো ব্যবহারে সবাই অভিন্ন পদ্ধতি ব্যবহার করতে পারেন। তা ছাড়া এসআই পদ্ধতিতে একক সমূহকে ১০ গুণোত্তর প্রক্রিয়ায় গুণ বা ভাগ করে বড় বা ছোট পরিমাপ নির্ণয় করা যায়।