ফিন্যান্স ও ব্যাংকিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৮ 
প্রিয় শিক্ষার্থী, ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৮ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

৩১। ভারত অঞ্চলে প্রতিষ্ঠিত প্রথম আধুনিক ব্যাংকের নাম কী?
ক. ব্যাংক অব ইন্ডিয়া খ. দ্য হিন্দুস্তান ব্যাংক
গ. দ্য ক্যালকাটা ব্যাংক ঘ. ব্যাংক অব কাশ্মীর
উত্তর: খ. দ্য হিন্দুস্তান ব্যাংক
৩২। দ্য হিন্দুস্তান ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক. ১৮০০ সালে খ. ১৯২০ সালে
গ. ১৭৫০ সালে ঘ. ১৭০০ সালে
উত্তর: ঘ. ১৭০০ সালে।
৩৩। দ্য বেঙ্গল ব্যাংক কোথায় প্রতিষ্ঠিত হয়?
ক. বাংলাদেশে খ. ভারতে গ. বোম্বে ঘ. নেপালে
উত্তর: খ. ভারতে
৩৪। ১৮০০ সালের দিকে ভারতবর্ষে কোন ব্যাংকের আধিপত্য ছিল?
ক. দ্য হিন্দুস্তান ব্যাংক খ. দ্য বেঙ্গল ব্যাংক
গ. ব্যাংক অব কাশ্মীর ঘ. ব্যাংক অব মাদ্রাজ
উত্তর: ঘ. ব্যাংক অব মাদ্রাজ
৩৫। ‘দি ইম্পিরিয়াল ব্যাংক অব ইন্ডিয়া’ কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯১৮ সালে খ. ১৯২০ সালে
গ. ১৯২২ সালে ঘ. ১৯২৪ সালে
উত্তর: খ. ১৯২০ সালে
৩৬। ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নাম কী?
ক. ব্যাংক অব ইন্ডিয়া
খ. রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া
গ. দ্য হিন্দুস্তান অব ব্যাংক ঘ. ব্যাংক অব বোম্বে
উত্তর: খ. রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া
৩৭। ‘রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া’ কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯২৫ সালে খ. ১৯২৭ সালে
গ. ১৯৩০ সালে ঘ. ১৯৩৫ সালে
উত্তর: ঘ. ১৯৩৫ সালে
৩৮। পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের নাম কী?
ক. ফেডারেল ব্যাংক অব পাকিস্তান
খ. স্টেট ব্যাংক অব পাকিস্তান
গ. ব্যাংক অব পাকিস্তান
ঘ. সেন্ট্রাল ব্যাংক অব পাকিস্তান
উত্তর: খ. স্টেট ব্যাংক অব পাকিস্তান
৩৯। ‘বাংলাদেশ ব্যাংক’ কার আদেশে প্রতিষ্ঠিত হয়?
ক. প্রধানমন্ত্রীর আদেশে খ. রাষ্ট্রপতির আদেশে
গ. মন্ত্রিপরিষদের আদেশে ঘ. আদালতের আদেশে
উত্তর: খ. রাষ্ট্রপতির আদেশে
৪০। বাংলাদেশ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর
খ. ১৯৭১ সালের ২৬ মার্চ
গ. ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর
ঘ. ১৯৭২ সালের ২৬ মার্চ
উত্তর: ঘ. ১৯৭২ সালের ২৬ মার্চ
৪১। মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে বাংলাদেশের কতটি ব্যাংক কর্মরত ছিল?
ক. ১২টি খ. ১৪টি গ. ৮টি ঘ. ১০টি
উত্তর: ক. ১২টি
৪২। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কী?
ক. ব্যাংক অব বাংলাদেশ
খ. সেন্ট্রাল ব্যাংক অব বাংলাদেশ
গ. স্টেট ব্যাংক অব বাংলাদেশ
ঘ. বাংলাদেশ ব্যাংক
উত্তর: ঘ. বাংলাদেশ ব্যাংক
৪৩। দেশের বাণিজ্যিক ব্যাংকসমূহের অভিভাবকের দায়িত্ব পালন করে কে?
ক. সোনালী ব্যাংক খ. বাংলাদেশ ব্যাংক
গ. জনতা ব্যাংক ঘ. অগ্রণী ব্যাংক
উত্তর: খ. বাংলাদেশ ব্যাংক
৪৪। ব্যাংক জাতীয়করণের মাধ্যমে কয়টি ব্যাংক রাষ্ট্রায়ত্ত করা হয়?
ক. ৭টি খ. ৬টি গ. ৫টি ঘ. ৪টি
উত্তর: খ. ৬টি
৪৫। প্রাপ্য বিল বাট্টাকরণ এবং বিনিময় বিলে স্বীকৃতি দান ব্যাংকের কোন ধরনের কাজ?
ক. জনহিতকর কাজ খ. বাণিজ্যিক কাজ
গ. প্রতিনিধিত্বমূলক কাজ ঘ. ব্যবসায় বহির্ভূত কাজ
উত্তর: গ. প্রতিনিধিত্বমূলক কাজ।

মুহাম্মদ আলী

শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল