বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলাপ্রিয় শিক্ষার্থী, গতকালের ধারাবাহিকতায় আজ দেওয়া হলো ঘ নম্বর প্রশ্নটির উত্তর।(ঘ) শিশুর সামাজিকীকরণে টেলিভিশনে প্রচারিত শিশুতোষ অনুষ্ঠানমালার প্রভাব বিশ্লেষণ করো।উত্তর: শিশুর সামাজিকীকরণের গুরুত্বপূর্ণ মাধ্যমগুলোর মধ্যে টেলিভিশন অন্যতম। শিশুরা টেলিভিশন দেখতে খুব পছন্দ করে। টেলিভিশনে প্রচারিত যেসব অনুষ্ঠান শিশুর সামাজিকীকরণে প্রভাব বিস্তার করে থাকে তার মধ্যে শিশুতোষ অনুষ্ঠানমালা অন্যতম। শিশুতোষ অনুষ্ঠানমালা নানাভাবে শিশুদের সামাজিকীকরণে প্রভাব বিস্তার করে। যথা:১. ব্যক্তিত্বের বিকাশ: টেলিভিশনে প্রচারিত শিশুতোষ অনুষ্ঠানমালা নিয়মিত প্রচারিত হয়। শিশুতোষ অনুষ্ঠানমালা শিশুর ব্যক্তিত্ব বিকাশে সহায়ক ভূমিকা পালন করে।২. চারিত্রিক বিকাশ: শিশুদের চারিত্রিক বিকাশে শিশুতোষ অনুষ্ঠানমালা বিশেষভাবে সহায়তা করে থাকে। শিশু বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে যেসব চরিত্রের সঙ্গে পরিচয় লাভ করে সেখান থেকে শিক্ষা গ্রহণ করে। নানা রকম চরিত্রের মধ্যে পছন্দমতো নিজের জন্য চরিত্র বেছে নেয়।৩. অনুকরণপ্রিয়তা: শিশুরা অনুকরণপ্রিয়। শিশুতোষ অনুষ্ঠানমালা দেখে তারা নিজের অজান্তে চরিত্র গঠন করে থাকে। ফলে অভিনয়ের মতো করে নিজেকে উপস্থাপন করতে আগ্রহী হয়ে ওঠে।৪. শিক্ষার্জন: শিশুরা যা কিছু দেখে তা নিজের মধ্যে অর্জন করার চেষ্টা করে। শিশুতোষ অনুষ্ঠানমালা থেকে একজন শিশু নানা ধরনের জ্ঞান অর্জন করে। সে বিভিন্ন ধরনের সংস্কৃতির সঙ্গে নিজেকে পরিচিত করে তোলে। সুতরাং আমরা বলতে পারি, শিশুর সামাজিকীকরণে শিশুতোষ অনুষ্ঠানমালা একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করে। আমাদের জীবনে এ মাধ্যমগুলোর প্রভাবও অপরিসীম।