৯ম ও ১০ম শ্রেণীর অর্থনীতি ও বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনী প্রশ্নোত্তরপ্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য অর্থনীতি বিষয় থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।২৪. ‘যা বিনিময়ের মাধ্যম হিসেবে সবার কাছে গ্রহণীয় এবং যা মূল্যের পরিমাপক ও সঞ্চয়ের বাহন হিসেবে কাজ করে তাই অর্থ’- উক্তিটি কার?ক. জি.ডি.এইচ. কোল খ. ক্রাউথার গ. কুর্নট ঘ. রবিনস্২৫. দ্রব্য বিনিময় প্রথার সবচেয়ে বড় অসুবিধা কোনটি?ক. ভাগ করার অসুবিধা খ. মূল্য পরিমাপে অসুবিধা গ. অভাবের অমিল ঘ. স্থানান্তরের অসুবিধা২৬. সপ্তাহে দুবার টাকা উত্তোলন করা যায়—i. চলতি হিসাব থেকে ii. সঞ্চয়ী হিসাব থেকে iii. স্থায়ী হিসাব থেকেনিচের কোনটি সঠিক?ক. i খ. ii গ. i ও iii ঘ. ii ও iii২৭. অর্থনীতির জনক কে?ক. অ্যাডাম স্মিথ খ. আলফ্রেড মার্শাল গ. লায়নেল রবিনস্ ঘ. অধ্যাপক ভাইনার# অনুচ্ছেদটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও।আনিস বিবিএ ডিগ্রি অর্জন করে একটি দেশে উচ্চশিক্ষা নিতে যায়। গিয়ে দেখে সে দেশে উৎপাদন, বণ্টন ও ভোগের ক্ষেত্রে পূর্ণ প্রতিযোগিতা বিদ্যমান।২৮. আনিস যে দেশে উচ্চশিক্ষা নিতে গিয়েছে সে দেশে কোন অর্থ ব্যবস্থা বিদ্যমান?ক. ধনতান্ত্রিক খ. সমাজতান্ত্রিক গ. মিশ্র ঘ. ইসলামী২৯. মুনাফা সর্বোচ্চকরণ কোন অর্থনীতির মূল লক্ষ্য?ক. ধনতান্ত্রিক খ. সমাজতান্ত্রিক গ. মিশ্র ঘ. ইসলামী৩০. উন্নয়নের স্তর ও মাত্রার ভিত্তিতে বাংলাদেশ কোন ধরনের দেশ?i. উন্নত দেশ ii. উন্নয়নশীল দেশ iii. অনুন্নত দেশনিচের কোনটি সঠিক?ক. i খ. ii গ. iii ঘ. ii ও ii # অনুচ্ছেদটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও।ম. আসাদ একজন শিক্ষক। তিনি অর্থনীতি বিষয়ে পড়ান। একদিন ক্লাসে সমাজতন্ত্র বিষয়ে পড়াতে গিয়ে বলেন, এই মতবাদের উদ্ভাবক একজন বিখ্যাত মনীষী৩১. এই বিখ্যাত মনীষীর নাম কী?ক. অ্যাডাম স্মিথ খ. অধ্যাপক ভাইনার গ. র‌্যাগনার নার্কস্ ঘ. কার্ল মার্ক্স ৩২. কোনটি ধনতান্ত্রিক অর্থনীতির বৈশিষ্ট্য?ক. রাষ্ট্রীয় মালিকানা খ. সমতাভিত্তিক সমাজ গ. স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা ঘ. কেন্দ্রীয় পরিকল্পনা # অনুচ্ছেদটি পড়ে নিচের দুটি প্রশ্নের উত্তর দাও।সাবাব একটি দেশের অধিবাসী। পর্যাপ্ত মূলধনের জন্য ওই দেশে প্রচুর দ্রব্য ও সেবা উৎপাদিত হয়।৩৩. উন্নয়নের স্তরের ভিত্তিতে সাবাব কেন দেশের অধিবাসী?ক. উন্নত খ. অনুন্নত গ. উন্নয়নশীল ঘ. ইসলামী।অর্থনীতি: সঠিক উত্তর২৪. খ ২৫. গ ২৬. খ ২৭. ক ২৮. ক ২৯. ক ৩০. খ ৩১. ঘ ৩২. গ ৩৩. ক।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল