৯ম ও ১০ম শ্রেণীর ইংরেজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

Transformation of Degreeশিক্ষার্থীরা, আজ আমরা ইংরেজি ২য় পত্রের Part-A অংশের Transformation of Degree নিয়ে আলোচনা করব। Positive Degree থেকে Comparative Degree-তে পরিবর্তনের নিয়ম:Rule-1: a) Sentence-এর প্রথমে ব্যবহূত no other এবং adjective-এর positive degree-র পূর্বে ও পরে ব্যবহূত as....as বা so....as উঠে যায়b) Positive Degree-র ক্ষেত্রে ব্যবহূত শেষের nounটি Comparative Degree-র ক্ষেত্রে ব্যবহূত শেষের sentence-এর প্রথমে subject হিসেবে ব্যবহূত হয়;c) Adjective-এর positive Degree-র Comparative form হয়;d) Comparative form-এর পর than any other বসে। e) সবশেষে no other-এর পর থেকে verb-এর পূর্বের অংশটি বসে;Examples: Positive : No other river in Bangladesh is as big as the Padma.Comparative : The Padma is bigger than any other river in Bangladesh.Positive : No other man is the village is as wise as he.Comparative : He is wiser than any other man in the village.Positive : No other food is an nutritious as milk.Comparative : Try Yourself.Positive : No other dramatist is as great as Shakespeare.Comparative : Try Yourself.Rule-2: Very few যুক্ত Positive Degree-র Sentence-কে Comparative Degree-তে রূপান্তরের নিয়ম:a) Positive Degree-র পূর্বে ওপরে ব্যবহুত as....as বা so...as এবং very few উঠে যায়;b) শেষের nounটি sentence-এর শুরুতে বসে;c) Positive Degree-টির Comparative form হয়;d) then most other বসে;e) Very few-এর পর থেকে verb-এর পূর্ববর্তী অংশটি than most other পরে বসে;Examples: Positive : Very few boys in the class are as brilliant as he,Comparative : He more brilliant than most other boys in the class. Positive : Very few subjects are as easy as English.Comparative : English is easier than most other subjects.Positive : Very few pictures of the world are as great as if.Comparative : Try Yourself.Positive: Very few animals are so cunning as the fox.Comparative : Try Yourself.# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল