Transformationপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ ইংরেজি দ্বিতীয় পত্রের Part-A অংশের Transformation of sentences নিয়ে আলোচনা করব। Complex to CompoundRule 4: (ii) যদি complex sentenceটি Affirmative হয়, তবে compound sentence-এ পরিবর্তন করতে হলেif-এর পরিবর্তে let বসে + subject-এর objective রূপ বসে + দুটি clause-এর মাঝে and বসে + main clause অপরিবর্তিত থাকে। Example: Complex : If I rise early, I will have enough time to study.Compound : Let me rise early and I will have enough time to study. Rule 5 : If যুক্ত complex sentenceটির sub ordinate clause-এর subject যদি second person হয় এবং Negative অর্থ প্রকাশ করে, তাহলে compound sentence-এ রূপান্তর করার নিয়ম—If you do not উঠে যায় + দুটি clause-এর মাঝে or বা otherwise বসে + main clauseটি অপরিবর্তিত থাকে।Example: Complex : If you do not move, you will die.compound : Move or you will die.(iii) If যুক্ত complex sentenceটি যদি Affirmative অর্থ প্রকাশ করে তাহলে compound sentence-এ পরিবর্তন করার নিয়ম:if+you উঠে যায়+দুটি Clause-এর মাঝে and বসে+main clauseটি অপরিবর্তিত থাকে। Example :Complex : If you read more, you will know more.Compound : Read more and you will know more.# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল