৯ম ও ১০ম শ্রেণীর ইংরেজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

Transformationপ্রিয় শিক্ষার্থীরা, আজ ইংরেজি দ্বিতীয় পত্রের Part A অংশের Transformation of Sentences নিয়ে আলোচনা করব। Compound sentenceকে complex sentence-এ রূপান্তর নিয়ে আলোচনা করছি। এ জন্য কতগুলো Rule এবং Ruleগুলোর সাপেক্ষে উদাহরণ উপস্থাপন করছি। তোমরা যাতে Ruleগুলো সঠিকভাবে অনুশীলন করতে পারো, সেজন্য কতগুলো Exerciseও দেওয়া হয়েছে। Compound to complexRule-1: So এবং and so যুক্ত compound sentence-এর প্রথম clauseটি যদি পরবর্তী clause-এর কাজের ফলাফলের কারণ হিসেবে ব্যবহূত হয়, সে ক্ষেত্রে compound sentenceকে complex sentence-এ পরিবর্তন করার নিয়ম—কারণ যুক্ত sub ordinate clauseটির আগে since, because বা as বসে+ and উঠে যায়+দ্বিতীয় clauseটি অপরিবর্তিত থাকে। Example: Compound: The was ill and so he could not attend school.Complex: As he was ill, he could not attend school.Rule-2: And যুক্ত compound sentence-এর একটি clause যদি অন্যটির কারণ বা সময় নির্দেশ করে, তবে compound sentenceটিকে complex sentence-এ রূপান্তর করতে হলে নিম্নোক্ত নিয়ম অনুসরণ করতে হবে— প্রথম sentence-এর প্রথমে since/as/when বসে+প্রথম sentence বসে+ and এর পরিবর্তে comma (,) বসে+দ্বিতীয় sentence বসে। Example: Compound: The sun had set and we returned home.Complex: When the sun had set, we returned home. # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল