Transformationপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ ইংরেজি দ্বিতীয় পত্রের Part A অংশের Transformation of Sentences নিয়ে আলোচনা করব।Compound sentenceকে complex sentence-এ রূপান্তর নিয়ে আলোচনা করছি। এ জন্য কতগুলো Rule এবং Ruleগুলোর সাপেক্ষে উদাহরণ উপস্থাপন করছি। Compound to complexRule-2: And যুক্ত compound sentence-এর প্রথম clauseটি শর্ত বোঝালে complex sentence-এ পরিণত করার নিয়ম: প্রথমে if বসে + subject বসে + প্রথম clauseটি বসে+ comma (,) কমা বসে + অপর clauseটি বসে। Example: Compound: Work hard and you will shine in life.Complex: If you work hard, you will shine in life.Rule-3: But বা yet যুক্ত compound sentenceকে complex sentence-এ রূপান্তরিত করার নিয়ম: Sentence-এর প্রথমে though বা although বসে + yet বা but উঠে গিয়ে comma (,) বসে+ দ্বিতীয় clauseটি অপরিবর্তিত থাকে। Example: Compound: He ran fast but he could not catch the train.Complex: Though he ran fast, he could not catch the train.# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল