৯ম ও ১০ম শ্রেণীর ইংরেজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহকারী শিক্ষিকা, ধানমন্ডি গভ. বয়েজ হাইস্কুল, ঢাকাDialogue writingপ্রিয় শিক্ষার্থীরা, আজ ইংরেজি দ্বিতীয় পত্র থেকে Part-B (Composition)-এর Dialogue/ Dialog writing নিয়ে আলোচনা করব। এটি ১২ নম্বর প্রশ্নে থাকে। এতে নম্বর হলো ১০। এসএসসি কিংবা অন্যান্য পরীক্ষার ক্ষেত্রেও ১০ নম্বরের ডায়ালগটি ১০ জোড়া প্রশ্নোত্তর সংবলিত হতে হবে। অবশ্য একটি সুন্দর, প্রাঞ্জল, অর্থপূর্ণ সর্বোপরি বিষয়ের সঙ্গে প্রাসঙ্গিক একটি ডায়ালগ অবশ্যই কাঙ্ক্ষিত নম্বর এনে দিতে পারবে। প্রতিটি বিষয়ের ওপর লিখতে হলে আগে জানতে হবে এর ভাবগত, বিষয়গত অর্থ কী এবং কীভাবে এটিকে সুন্দর ভাষায় লেখা যায়। Dialogue ইংরেজি শব্দ। এর বাংলা পরিভাষা হিসেবে ‘কথোপকথন’ শব্দটি গৃহীত হয়েছে। এর literally meaning হলো Talk between two people (w & m) বাংলায় দাঁড়ায় দুই ব্যক্তির মধ্যে কথোপকথন। Dialogue-এর spelling British এবং American Style ভিন্ন। British spelling হলো dialogue এবং American spelling হলো dialog. আমরা এ লেখায় British spellingটিই follow করছি। কারণ, এটি বহুল পরিচিত। dialogueকে শাব্দিক বিশ্লেষণ করলে দুটো অংশ পাওয়া যায় ‘Dia’, যার অর্থ ‘দুই’ এবং ‘logue’, যার অর্থ হলো আলাপ। তাহলে w & m-এর definitionকে আর একটু ভেয়ে বললে তা দাঁড়ায়, দুই ব্যক্তির মধ্যে কোনো ‘Topic’ বা Subject-এর ওপর ভিত্তি করে কথোপকথন। dialogue-এর মাধ্যমে কোনো ভাষা অনায়াসে আয়ত্ত করা যায়। Dialogue writing-এর বৈশিষ্ট্য# ডায়ালগটি শ্রুতিমধুর হবে। # প্রাসঙ্গিক হবে। # স্বতঃস্ফূর্ত বা প্রাঞ্জল হবে। # তথ্যবহুল হবে। # ভাষা হবে সহজ।# শিক্ষামূলক বা যেকোনো তথ্য অবশ্যই গঠনমূলক হবে।# ডায়ালগ লেখা শুরু করার আগে অবশ্যই নির্ধারিত বিষয়বস্তুটির বিভিন্ন দিক ভালোভাবে ভেবে নিতে হবে। এ ক্ষেত্রে অবশ্যই লেখকের মধ্যে সামান্য পরিমাণে হলেও নাট্যগুণ থাকতে হবে। কারণ, শুধু তাঁকে প্রশ্নগুলো নিয়ে ভাবলেই হবে না, তাঁর নিজেকে imaginer person হয়ে ডুবে যেতে হবে এতে। তাই উত্তরের মধ্যেও প্রশ্নের কী উদ্দেশ্য বোঝানো হচ্ছে, তা অনুসরণ করতে হবে। তাই একেকটি বিষয়ের যুক্তি একেকজন বক্তার মাধ্যমে প্রকাশ করতে হবে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল