৯ম ও ১০ম শ্রেণীর ইংরেজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

Right form of verbsপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ ইংরেজি ২য় পত্রের Part-A অংশের use of the right form of verbs নিয়ে আলোচনা করব।বর্তমানে communicative system-এ নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের right form of verbs-এর সঠিক ধারণা না থাকলে এগুলোর উত্তর সঠিকভাবে করা সম্ভব নয়। নিচে right form of verbs-এর নিয়ম তুলে ধরা হলো। তোমরা তা যত্নসহকারে চর্চা করবে।Rule-11: since/for + present continuous tense:Present perfect বা present perfect continuous tense-এ period of time বা কিছু কাল ধরে সময় বোঝাতে তার আগে for এবং নির্দিষ্ট সময় বা point of time বোঝাতে তার আগে since ব্যবহূত হয়। উদাহরণ:Question: It (to rain) since morning.Answer: It has been raining since morning.Question: It (to rain) for saven days.Answer: It has been raining for seven says,Question: I (be) a student of this institution for five years.Answer: I have been a student of this institution for five years.Rule-12: As though বা as if দ্বারা দুটি clause যুক্ত হলে, সে ক্ষেত্রে তাদের পূর্ববর্তী clauseটি present tense হলে, পরবর্তী clauseটি past indefinite tense হবে। কিন্তু to be verb-এর ক্ষেত্রে সব person-এর সঙ্গে were বসবে। উদাহরণ:Question: He talks as if he (to be) mad.Answer: He talks as if he were mad.Question: He talks as though he (to own) the house.Answer: He talks as though he owned the house.Rule-13: একটি simple sentence-এ দুটি verb ব্যবহূত হলে, দ্বিতীয় verbটি সাধারণত present participle-এ পরিবর্তিত হয়। উদাহরণ:Question: I saw the girl (to do) her work.Answer: I saw the girl doing her work.Question: I heard the baby (to cry).Answer: I heard the baby crying.# বাকি অংশ ছাপা হবে আগামী সোমবার