ইংরেজি শিক্ষক, ঢাকা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা প্রিয় শিক্ষার্থী, গতকালের ধারাবাহিকতায় আজ তোমাদের জন্য ইংরেজি দ্বিতীয় পত্রের পার্ট-এ অংশের ৭ নং প্রশ্ন অর্থাৎ Tag question বা Question tag নিয়ে আলোচনা করব। Rule-1. সাহায্যকারী verb যুক্ত sentence কে Tag question-এ রূপান্তরে প্রদত্ত sentence-এর সাহায্যকারী verb যুক্ত হয়ে positive sentence এর ক্ষেত্রে negative tag এবং negative sentence এর ক্ষেত্রে positive tag বসে। যেমন: i. We should not pollute water, should we?ii. I shall go there, shan’t I?iii. They can do it, can’t they? For Practice: i. Rana has bought a book,—?ii. You will come tomorrow,—?iii. Karim can not swim,—? iv. I shall help you, —?v. Silvy can not write well, —? Rule-2. The mother, the father, the boy, the girl, the lion, the fox, the beast, ইত্যাদি যুক্ত sentence-এ in him, in her থাকলে abstract quality বোঝায় এবং তখন tag করতে it বসাতে হয়। যেমন: i. The fox found in him, didn’t it?ii. The boy in him found, didn’t it?For practice: i. The girl in her pleases us all,—?ii. The beast found in him,—?iii. The father rises in him,—?iv. The mother in her rises,—?v. The lion in her rose, —?Rule-3. Adjective এর পূর্বে the থাকলে সেটা plural common- এ হয় এবং এর আগে they বসে। যেমন: i. The pious are blessed, aren’t they?ii. The rich are not always happy, are they? iii. The honest should be helped, shouldn’t they?For practice:i. The educated should educate the uneducated,—-?ii.The courageous always Succeed,—-? iii. The idle can never be successful,—-? iv. The bad will suffer in the long run,—-? v. The religious are good men, —-? # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল