৯ম ও ১০ম শ্রেণীর ইংরেজি ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

Changing Sentencesপ্রিয় শিক্ষার্থীরা, আমার আন্তরিক শুভেচ্ছা নিয়ো। আজ ইংরেজি ২য় পত্রের part-A অংশের ৬ নম্বর প্রশ্ন অর্থাৎ complex থেকে কীভাবে simple করতে হয়, তা নিয়ে আলোচনা করব। Complex to Simple Rule 1: Since/as/when যুক্ত complex sentence-কে simple sentence-এ পরিবর্তন করতে হলে: (i) complex sentence-এর দুটি clause-এর subject এক হলে সে ক্ষেত্রে simple sentence-এ পরিবর্তনের নিয়ম: since/as/when উঠে যায় + subordinate clause-এর মূল verb-এর ing form, subordinate clause-এর প্রথমে বসে + main clauseটি অপরিবর্তিত থাকে।Example : Complex : When the thief saw the police, he ran away.Simple : Seeing the police, the thief ran away.(ii) দুটি clause-এর subject ভিন্ন হলে এবং প্রথম clauseটিতে am/is/are/was/were/has/have/had থাকলে: প্রথম clause-এ am/is/are/was/had-এর পরিবর্তে being বসে বা has/have/had-এর পরিবর্তে having বসে + দ্বিতীয় clauseটি বসে।Example : Complex : When the sun had set, we stopped our playing.Simple : The sun having set, we stopped our playing.(iii) Complex sentence-এর clause দুটির subject যদি এক হয় এবং to be verb থাকে, তবে Since/as-এর পরিবর্তে প্রথমে because of + সেই clause-এর Subject-এর possessive form বসে + am/is/are/was/were-এর পরিবর্তে being বা has/have/had-এর পরিবর্তে having + ওই sentence-এর বাকি অংশ + comma + বাকি sentenceটি বসে।Example : Complex : Since he was weak, he couldn’t work hard.Simple : Because of his being weak, he couldn’t work hard.Rule 2 : Relative pronoun যুক্ত complex Sentence-কে simple করার নিয়ম:(i) প্রদত্ত sentenceটির প্রথম থেকে Relative Pronoun (who, which, that) এর পূর্ব পর্যন্ত বসে + Relative Pronounটি উঠে যায় + Relative Pronoun-এর পরে Auxiliary verb থাকলে উঠে যায় + মূল verb-এর present form-এর সঙ্গে ing + বাকি অংশ বসে।Example : Complex : The man who work hard can shine in life.Simple : The man working hard can shine in life.# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল