৯ম ও ১০ম শ্রেণীর ইংরেজি ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকাChanging Sentences প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ ইংরেজি ২য় পত্রের part-A অংশের ৬ নম্বর প্রশ্ন অর্থাৎ complex থেকে কীভাবে simple করতে হয়, তা নিয়ে আলোচনা করব। Complex to Simple When যুক্ত complex sentence-এ যদি কোনো মুহূর্ত, দিন, মাস, ঋতু, বছর ইত্যাদিকে নির্দেশ করে, তাহলে simple sentence করার সময় when উঠে যায় + when-এর পরিবর্তে অল্প সময় বোঝালে in এবং বয়স উল্লেখ থাকলে at the age of বসে + when-এর পর যে subject ও verb থাকে, তা উঠে যায় + main clauseটি অপরিবর্তিত থাকে।Example : Complex: He woke up, when it was day light.Simple: At daylight, he woke up.Complex: when he was four, he left his house.Simple: At the age of four, he left his house.বি. দ্র.: যদি when দ্বারা কোনো সময় না বুঝিয়ে কোনো কাজ চলা বোঝায়, তখন At the time of + when যুক্ত অংশের ing যুক্ত verb + বাকি clause বসে।Example : complex : when it was raining, he woke up.Simple : At the time of raining, he woke up.Rule 3 : If clause দ্বারা সূচিত complex sentenceটি যদি না বোধক অর্থ প্রকাশ করে, সে ক্ষেত্রে complex sentence-কে simple করতে হলে প্রথমে without বসে + ‘if’ clause-এর মূল verb-এর Present form-এর সঙ্গে ing যোগ করতে হবে + verb-এর পরের অংশ + অপর clauseটি বসবে।Example :Complex : If you do not work hard, you will not prosper in life.Simple : without working hard you will not prosper in live.(ii) যদি ‘if’ clauseটি Affirmative হয়, তবে Simple করার সময় without শব্দটির জায়গায় by বসে।Example : If you work hard, you can succed in life.Simple: By working hard, you can succeed in life.Rule 4 : So that যুক্ত complex sentence-কে simple sentence-এ পরিণত করতে হলে main clause অপরিবর্তিত থাকে এবং sentence-এর প্রথমে বসবে + so...that উঠে গিয়ে to/in order to main clause-এর পরে বসবে + may/might/can/could উঠে যাবে + sentence-এর বাকি অংশ বসবে।Example : Complex : I read more so that I can make a good result.Simple : I read more in order to make a good result.Rule 5: So + adjective + that clause যোগে গঠিত Complex sentence-এর subordinate clauseটি যদি Negative sentence হয়, সে ক্ষেত্রে Simple sentence করতে হলেso + adjective-এর পরিবর্তে too + adjective বসে subordinate clause-এর মূল verb-এর পূর্বে to বসে এবং that-এর বিলুপ্তি ঘটে।Example : Complex : He was so tired that he couldn’t move.Simple : He was too tired to move.Rule 6 : Though/al though/even though দ্বারা সূচিত complex sentence-কে simple করতে হলে though/al though-এর পরিবর্তে inspite of + সেই clause-এর subject-এর possessive form + সেই clause-এর am/is/are/was/were-এর পরিবর্তে ‘being’ বা have/has/had-এর পরিবর্তে having এবং অন্যান্য verb-এর ক্ষেত্রে মূল verb-এর ing form + অপর clause বসে।Example : Complex :Al though the man has vast riches, he wants more.Simple : In spite of his having vast riches, the man wants more.Example for exercise1. He is sorry to hear that you have failed.2. I bought a pen which is costly.3. The baby was so little that he could not walk.4. we eat so that we may live well.5. When it is spring, the cuckoo sings.6. It you don’t have a visa, you can’t go to abroad.7. If you practice regularly, you can play well.8. As they are industrious, they will succeed in life.9. When Kamal went to market, he bought a book.10. The box is so old that it cannot be used.