৯ম ও ১০ম শ্রেণীর ইংরেজি ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

Right from of Verbsএসএসসি পরীক্ষার্থীরা। আজ আমরা ইংরেজি ২য় পত্রের Part-A অংশের Use of the Right from of Verbs নিয়ে আলোচনা করব।Rule-11: Subject-এর যদি Third Person এবং Singular Number হয়, আর verb-এর যদি Present Indefinite Tense এবং Indicative Mood হয়, তাহলে verb-এর শেষে s বা es যোগ করতে হয়। উদাহরণ:Ques. Rehana (go) to school. Ans. Rehana goes to school.Rule-12: বর্তমানে চলছে এমন কোনো কাজ বোঝালে verb-এর Present Continuous Tense হয়। এসব ক্ষেত্রে সাধারণত now, at present, at this moment ইত্যাদি ব্যবহূত হয়। উদাহরণ:Ques. Now the students (sing) the national anthem.Ans. Now the students are singing the national anthem.Rule-13 : কোনো Sentence-এ যদি Verb ‘to have’-এর রূপান্তর (has, have, had) থাকে তাহলে বন্ধনীর ভেতরের Verb-এর Past Participle হয়। উদাহরণ:Ques. They have (go) to Dhaka.Ans. They have gone to Dhaka.Rule-14: Sentence-এ যদি No sooner had-than থাকে, তাহলে প্রথমে Clause-এর Verb-এর Past Participle হয় এবং দ্বিতীয় Clause-এর Verb-এর Past Form হয়। উদাহরণ:Ques. No sooner had the rain (stop) than they (leave) the shelter.Ans. No sooner had the rain stopped than they left the shelter.Rule-15: Sentence-এ যদি had rather, had sooner, had better, would rather, would better, must, let, need ইত্যাদি থাকে তাহলে প্রদত্ত Verb-এর Present form হয় এবং এর পূর্বে ‘to’ থাকলে তা লোপ পায়। অর্থাৎ Verb-এর base form কিংবা bare Infinitive ব্যবহূত হয়। উদাহরণ:Ques. I had better (go) home by this time.Ans. I had better go home by this time.# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল