৯ম ও ১০ম শ্রেণীর ইংরেজি ২য় পত্র ও ইসলাম শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকাNarrationপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ ইংরেজি দ্বিতীয় পত্রের Part-A অংশের Narration বা Speech নিয়ে আলোচনা করব। বর্তমানে Communicative System-এ নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য Narration/Speech-এর মৌলিক বিষয়গুলোর ধারণা থাকা খুবই গুরুত্বপূর্ণ।Note: কখনো কখনো Reported speech-এর অর্থ ও ভাবানুসারে Reporting verbকে remark, hope, believe, comment ইত্যাদিতে পরিবর্তন করা হয়, যেমন—Direct : Mahfuz said, “I hope I shall win the race.”Indirect : Mahfuz hoped that he would win the race.Interrogative Sentence : Interrogative Sentenceকে Direct Speech থেকে Indirect Speech-এ পরিবর্তন করার নিয়ম: a) Reported Speech-এর অর্থ ও ভাবানুসারে Indirect speech-এর Reporting verb, ask, enquire of, demand, wonder বা want to know ইত্যাদি পরিবর্তিত হয়।b) Reported speech-এর অন্তর্গত Interrogative sentenceটি যদি সাহায্যকারী ক্রিয়া (do, does, did, shall, will, am, is, are, was, were ইত্যাদি) দ্বারা শুরু হয়, তাহলে দুটি অংশকে যুক্ত করার জন্য Conjunction হিসেবে ব্যবহূত হবে if বা whether। সাধারণত choice বোঝাতে whether বসে।c) কিন্তু Reported speechটি যদি who, which, what, why, where, how ইত্যাদি Interrogative pronoun বা adverb দ্বারা শুরু হয়, সে ক্ষেত্রে সংযোজক শব্দ হিসেবে if বা whether বসে না। সেখানে উপরিউক্ত Interrogative word গুলোই ব্যবহূত হয়।d) Direct speech-এর প্রশ্নবোধক বাক্যটি Indirect speech-এ বিবৃতিমূলক অর্থাৎ Assertive sentence-এ পরিবর্তিত হয়। যেমন: Direct : He said to me, ‘Do you do the work?’Indirect : He asked me if I did the work.# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল