৯ম ও ১০ম শ্রেণীর ইংরেজি: ইংরেজি ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

Dialogue writingপ্রিয় শিক্ষার্থীরা, আজ ইংরেজি দ্বিতীয় পত্র থেকে Part-B (Composition)-এর Dialogue/ Dialog writing নিয়ে আলোচনা করব। এটি ১২ নম্বর প্রশ্নে থাকে। এতে নম্বর হলো ১০। এসএসসি কিংবা অন্যান্য পরীক্ষার ক্ষেত্রেও ১০ নম্বরের ডায়ালগটি ১০ জোড়া প্রশ্নোত্তর সংবলিত হতে হবে। অবশ্য একটি সুন্দর, প্রাঞ্জল, অর্থপূর্ণ সর্বোপরি বিষয়ের সঙ্গে প্রাসঙ্গিক একটি ডায়ালগ অবশ্যই কাঙ্ক্ষিত নম্বর এনে দিতে পারবে। প্রতিটি বিষয়ের ওপর লিখতে হলে আগে জানতে হবে এর ভাবগত, বিষয়গত অর্থ কী এবং কীভাবে এটিকে সুন্দর ভাষায় লেখা যায়। # Dialogue-এর বাক্য হবে সংক্ষিপ্ত, সুস্পষ্ট এবং যথার্থ। # Dialogue-এ অবশ্যই লেখকের চিন্তা এবং বিষয়ের মধ্যে সমন্বিত ধারাবাহিকতা ও প্রাসঙ্গিকতা বজায় থাকতে হবে।# Dialogue-এর ভাষা, বক্তব্যের ধরন এবং এতে অংশগ্রহণকারী ব্যক্তির ওপর নির্ভর করে। যেমন : A dialogue between a teacher and a student, A dialogue between two friends or A dialogue between two strangers কখনোই এক হবে না, ধরন ভিন্ন হওয়াই স্বাভাবিক।# Dialogue শুরু করার সময় অবশ্যই শুভেচ্ছা বিনিময় এবং সম্বোধন করতে হবে। # তা শেষও করতে হবে ধন্যবাদজ্ঞাপক শব্দ বা বিদায়সূচক শব্দ দিয়ে।# গুরুগম্ভীর কোনো ভাষা Dialogue-এ প্রয়োগ না করাই শ্রেয়।# Questions এবং Possible Answers সংক্ষিপ্ত হওয়াই ভালো।# Dialogue-এ বক্তার নাম ও কথাকে কোলন (:) চিহ্ন দিয়ে আলাদা করতে হবে। মনে রাখতে হবে, Conversation (আলাপচারিতা) এবং Dialogue (কথোপকথন) কিন্তু ভিন্ন ধরনের। Conversation কোনো নির্দিষ্ট বিষয় দ্বারা সীমাবদ্ধ নয়। কিন্তু Conversation একটি নির্দিষ্ট বিষয়ের ওপর Q/A-এর মধ্যেই সীমাবদ্ধ।# Dialogue-এ ভাষার Contracted (short) form use করাই ভালো।Dialogue লেখার পদ্ধতিDialogue সাধারণত Hi, Hellow, Hello, Hallow, Oh, etc. attractive and addressing word দিয়ে শুরু করা হয়।Example :Mahi : Hi, Mohua, How’re you?Mohua : Fine, and you?Syem : Hello, Mohua, How are you?Mila : I’m fine, and you?2. Between two strangers (দুজন অপরিচিত ব্যক্তির মধ্যে Dialogue শুরু হবে Excuse me, I’m sorry etc দিয়ে।Example : Stranger/Foreigner: Excuse me. Would you please help me to tell the way to the National Museum/a hotel.Myself: Yes/Yes. tell me. Which hotel are you finding?/Please go straight first and turn left.# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল